ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

হুজুরকে বসার চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 1946

ছবি সংগৃহীত

রাজধানীর মহাখালীর কড়াইল এলাকায় কড়াইলবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দোয়া মাহফিল শুরুর আগে একপর্যায়ে একজন হুজুর মঞ্চের সামনে এগিয়ে এলে বসার জন্য চেয়ারের প্রয়োজন হয়। এ সময় তারেক রহমান নিজের ব্যবহৃত চেয়ারটি এগিয়ে দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

আরও পড়ুন  গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ বেশি: তারেক রহমান

ভিডিওটি শেয়ার করে অনেকেই তারেক রহমানের এই আচরণের প্রশংসা করেন। একজন মন্তব্য করেন, আলেমদের প্রতি তারেক রহমানের বিনয় ও শ্রদ্ধা সত্যিই প্রশংসনীয়। আরেকজন লেখেন, হুজুরদের সম্মান করলে মহান আল্লাহ সন্তুষ্ট হন—ইনশাআল্লাহ ভবিষ্যতে তিনি দেশের মানুষের জন্য ভালো কিছু করবেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান কড়াইলবাসীর উদ্দেশে বলেন, বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে। তিনি উল্লেখ করেন, অতীতে বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নের চেষ্টা করেছে এবং আল্লাহ সুযোগ দিলে ভবিষ্যতেও মানুষের সেবায় কাজ করতে চান।

কড়াইল এলাকার আবাসন সমস্যার কথা তুলে ধরে তিনি জানান, এখানকার দীর্ঘদিনের বাসিন্দাদের নামে রেজিস্ট্রেশন করে বহুতল ভবনে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে। পাশাপাশি বস্তিবাসী শিশুদের শিক্ষার জন্য স্কুল এবং খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন।

স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, কড়াইল এলাকায় হাসপাতাল ও ক্লিনিক নির্মাণ করা হবে, যাতে স্থানীয় বাসিন্দারা সহজেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে পারেন।

দোয়া মাহফিল শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

হুজুরকে বসার চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান

আপডেট সময় ০৯:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

রাজধানীর মহাখালীর কড়াইল এলাকায় কড়াইলবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দোয়া মাহফিল শুরুর আগে একপর্যায়ে একজন হুজুর মঞ্চের সামনে এগিয়ে এলে বসার জন্য চেয়ারের প্রয়োজন হয়। এ সময় তারেক রহমান নিজের ব্যবহৃত চেয়ারটি এগিয়ে দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

আরও পড়ুন  তারেক রহমানকে মমতার শুভেচ্ছা: পাঠালেন মিষ্টিও