ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

হেমায়েতপুরে সেনাবাহিনীর অভিযান: জুয়া ও চাঁদাবাজিতে জড়িত তিনজন আটক

সিনিয়র রিপোর্টার
  • আপডেট সময় ০৫:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 1472

ছবি: বাংলাদেশ সেনাবাহিনী

সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর কেরানীগঞ্জ ও হেমায়েতপুর আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন  চকরিয়া থানার সামনে স্লোগান দেওয়ার অভিযোগে ৬ জন আটক

প্রেস রিলিজে জানানো হয়, মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দল কাঁচা বাজার সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তিকে অবৈধ জুয়া ও চাঁদাবাজিতে লিপ্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় অবৈধ জুয়া পরিচালনা করে আসছিল। তারা সাধারণ মানুষকে প্রথমে সামান্য লাভের প্রলোভন দেখিয়ে পরে কৌশলে সর্বস্ব হাতিয়ে নিত। স্থানীয় বাসিন্দারাও তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের জুয়া ও চাঁদাবাজি কার্যক্রমের অভিযোগ করেন।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ভুয়া পুরস্কারের সামগ্রী, জুয়ার টিকিট, ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার সরঞ্জাম, নগদ অর্থ, জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত তাদের জিম্মায় নেয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন আনোয়ার, সাজু মিয়া ও খলিল মিয়া।

সাভার মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক উম্মে হানী ঘটনার সত্যতা নিশ্চিত করে খবরের কথাকে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রেস রিলিজে আরও বলা হয়, অবৈধ জুয়া, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

হেমায়েতপুরে সেনাবাহিনীর অভিযান: জুয়া ও চাঁদাবাজিতে জড়িত তিনজন আটক

আপডেট সময় ০৫:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর কেরানীগঞ্জ ও হেমায়েতপুর আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন  সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: বিপুল অস্ত্রসহ বনদস্যুর ২ সদস্য আটক