ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি ও লেগুনার সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 2196

ছবি : সংগৃহীত

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি ও লেগুনার সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  পাইপলাইন মেরামতের সময় ২ শ্রমিকের মৃত্যু

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম জানান, রাত ১০টার দিকে একটি সিএনজি ও লেগুনার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে থাকা ভ্যানচালকটি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি ও লেগুনার সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

আপডেট সময় ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি ও লেগুনার সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে স্কুল অধ্যক্ষের মৃত্যু