ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ভারতের ওড়িশা সীমান্তে গোলাগুলিতে ১৪ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 362

ছবি সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ের গারিয়াবন্ধ জেলার ওড়িশা সীমান্তে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন মাওবাদী নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী মাওবাদী রয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

পুলিশ জানিয়েছে, নিহতদের একজনের মাথার মূল্য ছিল এক কোটি টাকা। এই অভিযানে ছত্তিশগড়ের জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ), কোবরা ইউনিট এবং ওড়িশার বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি) অংশ নেয়।

আরও পড়ুন  সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে কড়া নজরদারি, বিজিবির টহলে নিরাপত্তা জোরদার

সোমবার শুরু হওয়া এই অভিযানে প্রথমে দুই নারী মাওবাদী নিহত হন। এরপর মঙ্গলবার ভোরে মাইনপুর থানা এলাকার একটি জঙ্গলে নতুন করে সংঘর্ষ শুরু হয়, যেখানে আরও ১২ জন মাওবাদী নিহত হন। অভিযানে কোবরা বাহিনীর একজন সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ জানুয়ারি রাতে কুলারিঘাট সংরক্ষিত বন এলাকায় অভিযান শুরু হয়। ওই এলাকাটি ওড়িশার নুয়াপাড়া জেলার সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে।

নিউজটি শেয়ার করুন

ভারতের ওড়িশা সীমান্তে গোলাগুলিতে ১৪ জন নিহত

আপডেট সময় ০৪:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ভারতের ছত্তিশগড়ের গারিয়াবন্ধ জেলার ওড়িশা সীমান্তে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন মাওবাদী নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী মাওবাদী রয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

পুলিশ জানিয়েছে, নিহতদের একজনের মাথার মূল্য ছিল এক কোটি টাকা। এই অভিযানে ছত্তিশগড়ের জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ), কোবরা ইউনিট এবং ওড়িশার বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি) অংশ নেয়।

আরও পড়ুন  জনপ্রিয় অভিনেতা ললিত মনচন্দার রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা নাকি অন্য কিছু?