ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা

গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 1314

ছবি সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও পাশবিক নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই বিশেষ সভা শুরু হয়। ‘আমরা বিএনপি পরিবার’ এবং গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন  নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির

অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দীর্ঘ দেড় দশকে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যরা তাদের হারানো স্বজনদের স্মৃতিচারণ এবং বিগত সরকারের সময়কার অবর্ণনীয় নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেন। তারেক রহমান ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের কথা শোনেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। এছাড়াও সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত রয়েছেন। বক্তারা গুম-খুনের নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

আপডেট সময় ০৩:৫৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও পাশবিক নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই বিশেষ সভা শুরু হয়। ‘আমরা বিএনপি পরিবার’ এবং গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন  প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী