ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

দক্ষিণ কোরিয়ার আদালত সাবেক প্রেসিডেন্ট ইউনকে ৫ বছরের কারাদণ্ড দিলো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 2151

ছবি: সংগৃহীত

সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল–কে দক্ষিণ কোরিয়ার একটি আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। মার্শাল ল জারির ব্যর্থ চেষ্টার পর তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে বাধা দেওয়ার চেষ্টা-সংক্রান্ত মামলায় শুক্রবার এ রায় ঘোষণা করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিউলের সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত এই মামলায় ইউন সুক ইওলকে একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

আরও পড়ুন  পেরুর সাবেক প্রেসিডেন্ট ও স্ত্রীকে ১৫ বছরের কারাদণ্ড

আদালতের রায়ে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে মার্শাল ল ঘোষণাকে কেন্দ্র করে ইউনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তা কার্যকর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

এ ছাড়া সরকারি নথিপত্র জাল করা এবং মার্শাল ল জারির ক্ষেত্রে সংবিধান ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

জরুরি আইন জারির চেষ্টার পর ক্ষমতাচ্যুত হওয়া ইউনের বিরুদ্ধে এটিই প্রথম কোনো আদালতের রায়। তবে তিনি চাইলে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ কোরিয়ার আদালত সাবেক প্রেসিডেন্ট ইউনকে ৫ বছরের কারাদণ্ড দিলো

আপডেট সময় ০৩:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল–কে দক্ষিণ কোরিয়ার একটি আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। মার্শাল ল জারির ব্যর্থ চেষ্টার পর তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে বাধা দেওয়ার চেষ্টা-সংক্রান্ত মামলায় শুক্রবার এ রায় ঘোষণা করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিউলের সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত এই মামলায় ইউন সুক ইওলকে একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

আরও পড়ুন  ধর্ষণের দায়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি