ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারির শুরুতে সরকারি কর্মচারীদের জন্য দুই দফা টানা তিন দিনের ছুটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 370

ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য টানা ছুটির সুখবর রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহের ব্যবধানে দুইবার তিন দিন করে ধারাবাহিক ছুটি পাচ্ছেন তারা। শবে বরাত ও জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবারে পড়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেই এই সুযোগ তৈরি হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালনের সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ওই তারিখে শবে বরাত অনুষ্ঠিত হলে, পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে।

আরও পড়ুন  বিচার বিভাগীয় কর্মচারীদের দুই দফা দাবি, ৫ মে কর্মবিরতির হুঁশিয়ারি

এই ছুটির পরের দুই দিন—শুক্র ও শনিবার—সাপ্তাহিক ছুটি হওয়ায় মাসের শুরুতেই সরকারি কর্মচারীরা টানা তিন দিনের বিরতি পাবেন।

এদিকে, শবে বরাতের ছুটির ঠিক এক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন নির্ধারিত রয়েছে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ভোটগ্রহণ উপলক্ষে সেদিন সাধারণ ছুটি ঘোষণা করা হবে। ফলে তার পরের দুই দিন শুক্র ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে সেবারও টানা তিন দিনের ছুটির সুযোগ সৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন

ফেব্রুয়ারির শুরুতে সরকারি কর্মচারীদের জন্য দুই দফা টানা তিন দিনের ছুটি

আপডেট সময় ০১:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য টানা ছুটির সুখবর রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহের ব্যবধানে দুইবার তিন দিন করে ধারাবাহিক ছুটি পাচ্ছেন তারা। শবে বরাত ও জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবারে পড়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেই এই সুযোগ তৈরি হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালনের সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ওই তারিখে শবে বরাত অনুষ্ঠিত হলে, পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে।

আরও পড়ুন  শৃংখলাভঙ্গের দায়ে রূপপুর বিদ্যুৎ প্রকল্পে ১৮ কর্মকর্তা কর্মচারীকে অব্যাহতি