ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়াল আধ্যাত্মিক সাধনার সর্বজনীন মাধ্যম রোজা: বিভিন্ন ধর্মে উপবাসের চিত্র সীতাকুণ্ডের সেই ছোট্ট শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধি, ২২ ক্যারেটে রেকর্ড দর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 269

ছবি: সংগৃহীত

দেশীয় বাজারে ফের স্বর্ণের মূল্য বাড়ানো হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায়। এটি বাংলাদেশের স্বর্ণবাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্যতালিকা ঘোষণা করে। ঘোষণামতে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে সংশোধিত দাম কার্যকর হবে।

আরও পড়ুন  গ্যাসের মূল্যবৃদ্ধিতে বস্ত্র ও পোশাক শিল্পে সংকটের শঙ্কা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দর পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ভরিপ্রতি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দাম ধরা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠনের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা, যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর ছিল।

নিউজটি শেয়ার করুন

দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধি, ২২ ক্যারেটে রেকর্ড দর

আপডেট সময় ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

দেশীয় বাজারে ফের স্বর্ণের মূল্য বাড়ানো হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায়। এটি বাংলাদেশের স্বর্ণবাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্যতালিকা ঘোষণা করে। ঘোষণামতে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে সংশোধিত দাম কার্যকর হবে।

আরও পড়ুন  আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত?