০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 43

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। সিদ্ধান্তটি আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে কয়েকটি দেশের নাম প্রকাশ করা হলেও পরে নিশ্চিত করা হয় যে তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এসব দেশের কনস্যুলার অফিসে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভিসা প্রদানের বিদ্যমান যাচাই-বাছাই প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে। এই পুনর্নিরীক্ষণ চলাকালে সংশ্লিষ্ট ৭৫ দেশের নাগরিকদের ভিসা আবেদন আপাতত প্রত্যাখ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, ভিসা প্রদানের প্রক্রিয়া আরও কঠোর করতে এটি একটি সাময়িক পদক্ষেপ। মূলত যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা বা সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাদের প্রবেশ সীমিত করাই এই সিদ্ধান্তের উদ্দেশ্য।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে উল্লেখ করেছিলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি প্রবাসীরা যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে থাকেন।
ভিসা প্রক্রিয়া স্থগিত হওয়া দেশগুলোর তালিকা নিচে দেওয়া হলো—
১. আফগানিস্তান
২. আলবেনিয়া
৩. আলজেরিয়া
৪. অ্যান্টিগা ও বার্বুডা
৫. আর্মেনিয়া
৬. আজারবাইজান
৭. বাহামা দ্বীপপুঞ্জ
৮. বাংলাদেশ
৯. বার্বাডোস
১০. বেলারুশ
১১. বেলিজ
১২. ভুটান
১৩. বসনিয়া
১৪. ব্রাজিল
১৫. মিয়ানমার
১৬. কম্বোডিয়া
১৭. ক্যামেরুন
১৮. কেপ ভার্দে
১৯. কলম্বিয়া
২০. আইভরি কোস্ট
২১. কিউবা
২২. কঙ্গো
২৩. ডোমিনিকা
২৪. মিসর
২৫. ইরিত্রিয়া
২৬. ইথিওপিয়া
২৭. ফিজি
২৮. গাম্বিয়া
২৯. জর্জিয়া
৩০. ঘানা
৩১. গ্রেনাডা
৩২. গুয়াতেমালা
৩৩. গিনি
৩৪. হাইতি
৩৫. ইরান
৩৬. ইরাক
৩৭. জ্যামাইকা
৩৮. জর্ডান
৩৯. কাজাখস্তান
৪০. কসোভো
৪১. কুয়েত
৪২. কিরগিজস্তান
৪৩. লাওস
৪৪. লেবানন
৪৫. লাইবেরিয়া
৪৬. লিবিয়া
৪৭. মেসিডোনিয়া
৪৮. মলদোভা
৪৯. মঙ্গোলিয়া
৫০. মন্টিনিগ্রো
৫১. মরক্কো
৫২. নেপাল
৫৩. নিকারাগুয়া
৫৪. নাইজেরিয়া
৫৫. পাকিস্তান
৫৬. কঙ্গো প্রজাতন্ত্র
৫৭. রাশিয়া
৫৮. রুয়ান্ডা
৫৯. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
৬০. সেন্ট লুসিয়া
৬১. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস
৬২. সেনেগাল
৬৩. সিয়েরা লিওন
৬৪. সোমালিয়া
৬৫. দক্ষিণ সুদান
৬৬. সুদান
৬৭. সিরিয়া
৬৮. তানজানিয়া
৬৯. থাইল্যান্ড
৭০. টোগো
৭১. তিউনিসিয়া
৭২. উগান্ডা
৭৩. উরুগুয়ে
৭৪. উজবেকিস্তান
৭৫. ইয়েমেন
এই সিদ্ধান্ত কার্যকর হলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ, শিক্ষা ও অন্যান্য উদ্দেশ্যে ভিসা প্রাপ্তিতে সাময়িক জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:২৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬