ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

মাদারীপুরে রাতে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 534

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন  সমাজ পাতায় যে অভিযোগ এমপি আমির হামজার

নিহত গৃহবধূর নাম রোকেয়া বেগম (৫৫)। তিনি জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় স্বামী আবুল মৃধা এবং তাদের দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে অবস্থান করছিলেন।

ওসি রফিকুল ইসলাম জানান, গৃহবধূ হত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে রাতে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ১১:২৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলায় গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন  শামীম ওসমানসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ১৯ এপ্রিল