ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

আসিফ নজরুলের মন্তব্য ‘ভিত্তিহীন’ আইসিসির দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 489

ছবি: সংগৃহীত

ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির মতে, আসিফ নজরুলের দেওয়া বক্তব্যের সঙ্গে তাদের দাপ্তরিক অবস্থানের কোনো সামঞ্জস্য নেই।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক বিবৃতিতে আইসিসির একটি সূত্র জানায়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা হয়েছিল ঠিকই, তবে সেটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সূত্রের ভাষ্যমতে, আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা বাস্তবসম্মত নয়।

এর আগে গত সোমবার ঢাকায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় আসিফ নজরুল দাবি করেন, আইসিসি থেকে পাঠানো একটি চিঠিতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বাড়তি ঝুঁকির কথা বলা আছে। তিনি বলেন, ওই চিঠিতে তিনটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগ বাড়ার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশ ইস্যুতে ক্ষুব্ধ পাকিস্তান, বিশ্বকাপে দল না পাঠানোর ইঙ্গিত সরকারের

আসিফ নজরুল তাঁর বক্তব্যে তিনটি কারণের কথা বলেন: প্রথমত, দলে মুস্তাফিজুর রহমানের থাকা; দ্বিতীয়ত, সমর্থকদের জাতীয় জার্সি পরে ঘোরাঘুরি করা এবং তৃতীয়ত, দেশের আসন্ন নির্বাচন। তাঁর দাবি, এই বিষয়গুলোই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে ।

ক্রীড়া উপদেষ্টার ভাষ্যমতে, মুস্তাফিজের দলে থাকা দলের নিরাপত্তার জন্য বাড়তি জটিলতা সৃষ্টি করতে পারে—আইসিসির পক্ষ থেকে এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

আইসিসি সূত্রগুলো অত্যন্ত দৃঢ়তার সাথে এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। পিটিআই-এর কাছে তারা স্পষ্ট করেছে যে, বিসিবিকে দেওয়া চিঠিতে মুস্তাফিজুর রহমানের নাম ব্যবহার করা হয়নি। এমনকি তাকে দলে অন্তর্ভুক্ত করলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন কোনো বার্তাও কখনো পাঠানো হয়নি। পুরো বিষয়টিকেই তারা ‘ভিত্তিহীন’ বলেছে।

এই বিতর্কের রেশ ধরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরেছে। বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার দেশের ভেতর আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কায় বাংলাদেশ বিশ্বকাপ সূচিতে রদবদলের দাবি তুলেছে। তাদের প্রস্তাব অনুযায়ী, ভারতের নির্ধারিত কিছু ম্যাচ যেন সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।

সূচি অনুযায়ী, ফেব্রুয়ারি হতে ৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কায় ও ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে সূচি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আসিফ নজরুলের মন্তব্য ‘ভিত্তিহীন’ আইসিসির দাবি

আপডেট সময় ০৫:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির মতে, আসিফ নজরুলের দেওয়া বক্তব্যের সঙ্গে তাদের দাপ্তরিক অবস্থানের কোনো সামঞ্জস্য নেই।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক বিবৃতিতে আইসিসির একটি সূত্র জানায়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা হয়েছিল ঠিকই, তবে সেটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সূত্রের ভাষ্যমতে, আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা বাস্তবসম্মত নয়।

এর আগে গত সোমবার ঢাকায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় আসিফ নজরুল দাবি করেন, আইসিসি থেকে পাঠানো একটি চিঠিতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বাড়তি ঝুঁকির কথা বলা আছে। তিনি বলেন, ওই চিঠিতে তিনটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগ বাড়ার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  আইসিসির সিইও জিওফ অ্যালারডাইসের পদত্যাগ: নতুন চ্যালেঞ্জের পথে