ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

রিয়ালকে হারিয়ে আবার সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 750

ছবি সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আবারও নিজেদের প্রমাণ করল বার্সেলোনা। রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে সুপার কাপের শিরোপা ঘরে তুলল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

জেদ্দায় সুপার কাপের শিরোপা লড়াইয়ে রিয়াল আর বার্সার হাড্ডাহাড্ডি লড়াই চললেও শুরুর ৩৫ মিনিট গোলশূন্যভাবেই কাটে।

আরও পড়ুন  এল ক্লাসিকোর রোমাঞ্চে বার্সেলোনার জয়, শিরোপার আরও কাছে কাতালানরা

ম্যাচের ৩৬তম মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তবে আসল রোমাঞ্চ তখনও বাকি ছিল প্রথমার্ধের যোগ করা সময়ের মাত্র ৫ মিনিটে দুই দলের তিনটি গোল।

যোগ করা সময়ে শুরু হয় গোল উৎসব, প্রথমে ভিনিসিউসের জাদুকরী গোল সমতায় ফেরান রিয়াল মাদ্রিদকে, এরপর লেভানডোভস্কির পাল্টা জবাব ফেদ্রির পাশ থেকে গোল। ঠিক তখনই হাজির তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া, যার গোলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনা ৭১ মিনিটে ইয়ামালের শট থেকে গোলের সুযোগ পেলেও কোর্তোয়ার নৈপুনে বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু ঠিক পরের মিনিটেই আবারো রাফিনার গোলে এগিয়ে যায় কাতালানরা। রাফিনিয়া পড়ে গিয়েও শটটি নিয়েছিলেন আসেন্সিওর পায়ে লেগে গোল হয়ে যায়। এই নিয়ে বার্সার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে সাতটি গোল করল রাফিনিয়া।

শেষ দিকে রিয়াল মাদ্রিদ গোল করার অনেক সুযোগ পেলেও বার্সা গোলরক্ষকের কারণে সফল হয়নি। হ্যান্সি ফ্লিকের কোচিংয় চতুর্থ শিরোপা জয়
বার্সেলোনার।

নিউজটি শেয়ার করুন

রিয়ালকে হারিয়ে আবার সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা

আপডেট সময় ১১:৪৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আবারও নিজেদের প্রমাণ করল বার্সেলোনা। রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে সুপার কাপের শিরোপা ঘরে তুলল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

জেদ্দায় সুপার কাপের শিরোপা লড়াইয়ে রিয়াল আর বার্সার হাড্ডাহাড্ডি লড়াই চললেও শুরুর ৩৫ মিনিট গোলশূন্যভাবেই কাটে।

আরও পড়ুন  শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়ালকে হারিয়ে কোপা দেল রে শিরোপা জিতল বার্সেলোনা