ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

তরুণ ক্রিকেটারদের জন্য অনূর্ধ্ব–২৩ ‘রাইজিং স্টার্স’ টুর্নামেন্ট চালু করছে বিসিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 502

ছবি: সংগৃহীত

যেসব ক্রিকেটার বছরে খুব অল্পসংখ্যক ম্যাচ খেলার সুযোগ পান এবং নিয়মিত অনুশীলন সত্ত্বেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রস্তুত করার পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য নতুন একটি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উন্নত ক্রিকেট খেলুড়ে দেশগুলোর আদলে এবার বাংলাদেশেও বয়সভিত্তিক প্রতিযোগিতার পরিসর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারত ও অস্ট্রেলিয়ার মতো দেশে অনূর্ধ্ব–২৩ পর্যায়ে আলাদা টুর্নামেন্ট আয়োজনের নজির রয়েছে। ভারতের ক্ষেত্রে এইচপি ও ‘এ’ দলের বাইরে অনূর্ধ্ব–২৩ স্টেট ট্রফি এবং অনূর্ধ্ব–১৯ ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফি অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ায় নিয়মিতভাবে আয়োজিত হয় অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি অনূর্ধ্ব–২৩ প্রতিযোগিতা। সেই ধারাবাহিকতায় বিসিবি এবার আয়োজন করতে যাচ্ছে ‘রাইজিং স্টার্স অনূর্ধ্ব–২৩’ ক্রিকেট টুর্নামেন্ট।

আরও পড়ুন  'উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি, বলেছেন, আর ‘কন্টিনিউ’ করাতে চান না': বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) কাঠামো অনুসরণ করে চারটি আঞ্চলিক দল নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিসিবির পরিচালক আমজাদ হোসেন টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার বোর্ড সভা শেষে তিনি জানান, অনূর্ধ্ব–১৯ পর্যায়ের পর এতদিন নির্দিষ্ট কোনো বয়সভিত্তিক প্রতিযোগিতা ছিল না। সেই শূন্যতা পূরণ করতেই অনূর্ধ্ব–২৩ রাইজিং স্টার্স টুর্নামেন্ট চালু করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের দুটি স্টেডিয়ামে লিগ পর্বের ম্যাচ আয়োজন করা হবে, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।

এই টুর্নামেন্টকে সামনে রেখে অনূর্ধ্ব–১৯ থেকে অনূর্ধ্ব–২৩ বয়সী ক্রিকেটারদের নিয়ে প্রায় ৬০ জনের একটি পুল গঠন করা হবে। এর মাধ্যমে তরুণ ক্রিকেটারদের জন্য আরও বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি হবে বলে মনে করছে বিসিবি।

উল্লেখ্য, একই সময়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। এই আসরের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে লড়বে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। আর ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার সঙ্গী নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

নিউজটি শেয়ার করুন

তরুণ ক্রিকেটারদের জন্য অনূর্ধ্ব–২৩ ‘রাইজিং স্টার্স’ টুর্নামেন্ট চালু করছে বিসিবি

আপডেট সময় ১০:০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

যেসব ক্রিকেটার বছরে খুব অল্পসংখ্যক ম্যাচ খেলার সুযোগ পান এবং নিয়মিত অনুশীলন সত্ত্বেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রস্তুত করার পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য নতুন একটি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উন্নত ক্রিকেট খেলুড়ে দেশগুলোর আদলে এবার বাংলাদেশেও বয়সভিত্তিক প্রতিযোগিতার পরিসর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারত ও অস্ট্রেলিয়ার মতো দেশে অনূর্ধ্ব–২৩ পর্যায়ে আলাদা টুর্নামেন্ট আয়োজনের নজির রয়েছে। ভারতের ক্ষেত্রে এইচপি ও ‘এ’ দলের বাইরে অনূর্ধ্ব–২৩ স্টেট ট্রফি এবং অনূর্ধ্ব–১৯ ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফি অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ায় নিয়মিতভাবে আয়োজিত হয় অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি অনূর্ধ্ব–২৩ প্রতিযোগিতা। সেই ধারাবাহিকতায় বিসিবি এবার আয়োজন করতে যাচ্ছে ‘রাইজিং স্টার্স অনূর্ধ্ব–২৩’ ক্রিকেট টুর্নামেন্ট।

আরও পড়ুন  বিপিএলে সিলেট পর্ব শেষ, পয়েন্ট টেবিলের কে কোন অবস্থানে