ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 375

সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবার সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনার অনুমতি পেয়েছে। সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এতদিন সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের অনুমতি থাকলেও বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের মতো অনুপ্রবেশ প্রতিরোধী সরঞ্জাম ছিল না। নতুন এ অনুমোদনের ফলে বিজিবি এসব আধুনিক সরঞ্জাম খুব শিগগিরই সংগ্রহ করবে।

আরও পড়ুন  কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

তিনি আরও বলেন, “বেশ কিছু সময় বিজিবি কেন সাউন্ড গ্রেনেড বা টিয়ারশেল ব্যবহার করেনি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু বাস্তবতা হলো, এসব সরঞ্জাম তাদের কাছে ছিল না। সীমান্ত পরিস্থিতি অনুযায়ী এগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো বড় সমস্যা নেই।”

ভারতের কাছে সাউন্ড গ্রেনেড রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের এ উদ্যোগে প্রতিবেশী কোনো দেশ নেতিবাচক মনোভাব নেবে না। বরং সীমান্ত সুরক্ষা আরও কার্যকর হবে।”

নিউজটি শেয়ার করুন

সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি

আপডেট সময় ১০:২১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫