ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ,রাজধানীতে বাসে অগ্নিসংযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 1081

ছবি সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকার বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে রোববার (১৬ নভেম্বর) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটলেও কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শনিবার রাতে হাজারীবাগ বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত ১১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  সিরিয়ায় সহিংস সংঘর্ষে হাজারেরও বেশি নিহত, শান্তির আহ্বান অন্তর্বর্তী প্রেসিডেন্টের

তিনি আরও জানান, দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে রাত সোয়া ৩টার দিকে বলাকা পরিবহনের একটি বাসে এবং সাভারের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ভোর পৌনে ৪টার দিকে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়। তবে কারা এসব অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তার আগে শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। সেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরে গেলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়।

একই রাতে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কার্যালয়ের সামনে রাত ৮টা ২০ মিনিটে হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁও আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে পুলিশ।

হাতিরঝিল ও শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, আগারগাঁওয়ের দুটি স্থানে বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি।

নিউজটি শেয়ার করুন

বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ,রাজধানীতে বাসে অগ্নিসংযোগ

আপডেট সময় ০১:৪৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকার বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে রোববার (১৬ নভেম্বর) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটলেও কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শনিবার রাতে হাজারীবাগ বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত ১১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে জাতিসংঘের প্রতিবেদন কীভাবে সহায়ক হবে? বললেন ফলকার টুর্ক