ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 980

ছবি সংগৃহীত

মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। প্রিয় দলের এমন জয়ে উচ্ছ্বসিত হওয়ার কথা ছিল রিয়ালের কট্টর সমর্থক ইগল ব্রডকিনের। কিন্তু খেলা চলাকালীন ঘটে যায় মর্মান্তিক ঘটনা—স্ট্যান্ডেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

খেলার ৫২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। ঠিক সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হন ইসরায়েলি সমর্থক ব্রডকিন। দ্রুত লা পাজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন  আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

অল ফুটবল ও ডেইলি স্পোর্টসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ব্রডকিনের ছেলে বলেন, “রিয়াল মাদ্রিদ ছিল আমার বাবার জীবনের ভালোবাসা। তিনিই আমাদের পরিবারের সবাইকে এই ক্লাবের সমর্থক বানিয়েছেন। আমরা সবসময় একসঙ্গে খেলা দেখতাম।”

ব্রডকিনের স্মরণে আগামী ৫ নভেম্বর লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে রিয়াল মাদ্রিদ সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু

আপডেট সময় ০৪:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। প্রিয় দলের এমন জয়ে উচ্ছ্বসিত হওয়ার কথা ছিল রিয়ালের কট্টর সমর্থক ইগল ব্রডকিনের। কিন্তু খেলা চলাকালীন ঘটে যায় মর্মান্তিক ঘটনা—স্ট্যান্ডেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

খেলার ৫২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। ঠিক সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হন ইসরায়েলি সমর্থক ব্রডকিন। দ্রুত লা পাজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন  রিয়াল মাদ্রিদের জার্সির ভার নিতে পারছেন না এমবাপ্পে