ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা: বিকল পিকআপ ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 1064

ছবি সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল থাকা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। রবিবার ভোর পৌনে ছয়টার দিকে কুচিয়ামোড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৪৩)। আহতরা হলেন—রি‌থিকা আক্তার (২৫), নেহা আক্তার (২৬), মো. রাব্বি (২৬) ও মো. রানা (২৭)। তাঁরা ঢাকার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়।

আরও পড়ুন  "কেরানীগঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ"

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রাজধানী থেকে প্রাইভেট কারে করে কয়েকজন মাওয়া বেড়াতে যান। রোববার ভোরে ঢাকা ফেরার পথে কুচিয়ামোড়া সেতু এলাকায় দাঁড়িয়ে থাকা মুরগিবাহী পিকআপে প্রাইভেট কারটি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা: বিকল পিকআপ ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

আপডেট সময় ০৫:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল থাকা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। রবিবার ভোর পৌনে ছয়টার দিকে কুচিয়ামোড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৪৩)। আহতরা হলেন—রি‌থিকা আক্তার (২৫), নেহা আক্তার (২৬), মো. রাব্বি (২৬) ও মো. রানা (২৭)। তাঁরা ঢাকার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়।

আরও পড়ুন  রাজধানীর সায়েন্স ল্যাবে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের চাপায় বাবা-মেয়ের মৃত্যু