ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার পেছনে দেশি-বিদেশি কোনো ইন্ধন ছিল না : নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 1053

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়ার পেছনে দেশি বা বিদেশি কোনো শক্তির ইন্ধন ছিল না। রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এক মামলায় জেরা চলাকালে এ মন্তব্য করেন তিনি।

জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চলছে বিচারিক কার্যক্রম। এই মামলার ৪৭তম সাক্ষী হিসেবে আজ নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

আরও পড়ুন  হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনকে বিরুদ্ধে মামলার আবেদন

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আসামিদের পক্ষে জেরা করেন। জেরায় নাহিদ ইসলাম বলেন, ‘এটা সত্য নয় যে দেশি-বিদেশি শক্তির ইন্ধনে আমরা অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘৩ আগস্ট সরকার পতনের একদফা কর্মসূচি আমাদের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনার ফল ছিল না। আমাদের আন্দোলনের পেছনে কোনো বিদেশি শক্তির হাত ছিল না বলেও আমি নিশ্চিতভাবে বলতে পারি।’

এ সময় প্রসিকিউশনের পক্ষে আপত্তি জানানো হলেও ট্রাইব্যুনাল মন্তব্য করে যে বিষয়টি প্রাসঙ্গিক।

জেরার এক পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, ‘এটাও সত্য নয় যে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেননি বা তিনি ভারতে পালিয়ে যাননি।’

এর আগে দেওয়া জবানবন্দিতে তিনি জানান, সরকার পতনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং ৪ আগস্ট তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর তিনি ভারতে চলে যান। ৮ আগস্ট দেশে ফেরেন অধ্যাপক ইউনূস এবং সেদিনই তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার পেছনে দেশি-বিদেশি কোনো ইন্ধন ছিল না : নাহিদ ইসলাম

আপডেট সময় ০৫:৩৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়ার পেছনে দেশি বা বিদেশি কোনো শক্তির ইন্ধন ছিল না। রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এক মামলায় জেরা চলাকালে এ মন্তব্য করেন তিনি।

জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চলছে বিচারিক কার্যক্রম। এই মামলার ৪৭তম সাক্ষী হিসেবে আজ নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

আরও পড়ুন  ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম