ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 938

ছবি: সংগৃহীত

চলছে এশিয়া কাপ। সবার নজর যখন ভারত-পাকিস্তান ম্যাচের দিকে ঠিক তখনই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ বাতিলের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে।

ভারতের গণমাধ্যম সূত্রে জানা যায়, উর্বশী জৈনের নেতৃত্বে আইন বিভাগের চার শিক্ষার্থী এই পিটিশন করেন। পিটিশনে দাবি করা হয়, গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার সেই ভয়াবহ ঘটনা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর খুব অল্প সময়ের মধ্যে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। এর ফলে, জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয় এবং ভারতের সাধারণ নাগরিক থেকে সৈন্যদের আত্মদানকেও উপেক্ষা করা হয়।

আরও পড়ুন  ভারতে বৃদ্ধি পাচ্ছে করোনা আতঙ্ক, ২৪ ঘণ্টায় প্রাণহানি ৩ জনের

সুপ্রিম কোর্টকে এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করে পিটিশনে বলা হয়, ‘সৈন্যদের আত্মদান, নাগরিকদের জীবন এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না ক্রিকেট।’ ভবিষ্যতে এমন সব বিষয়ে সিদ্ধান্ত নিতে ‘ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট ২০২৫’ দ্রুত কার্যকরের অনুরোধ করেছেন পিটিশনকারীরা।

ম্যাচ বাতিলের আবেদন নিয়ে শুক্রবার শুনানির জন্য রাখা হলে বিচারক মহেশ্বরি বলেন, ‘এত তাড়াহুড়ো কিসের? এটি কেবলই একটি ম্যাচ, ঠিকভাবে হতে দিন।’ আবেদনকারীরা রোববার ভারত-পাকিস্তানের ম্যাচের আগে রায় চাইলে বিচারক জানান, ‘রোববার ম্যাচ হবে? তা নিয়ে আমরা কী করতে পারি? সেটা হতে দিন। ম্যাচ চালু রাখা উচিত।’

উল্লেখ্য, ভারতের সুবিধাবঞ্চিত গোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষার জন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) অনুসারে আদালতের দ্বারস্থ হতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন

আপডেট সময় ০৩:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

চলছে এশিয়া কাপ। সবার নজর যখন ভারত-পাকিস্তান ম্যাচের দিকে ঠিক তখনই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ বাতিলের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে।

ভারতের গণমাধ্যম সূত্রে জানা যায়, উর্বশী জৈনের নেতৃত্বে আইন বিভাগের চার শিক্ষার্থী এই পিটিশন করেন। পিটিশনে দাবি করা হয়, গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার সেই ভয়াবহ ঘটনা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর খুব অল্প সময়ের মধ্যে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। এর ফলে, জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয় এবং ভারতের সাধারণ নাগরিক থেকে সৈন্যদের আত্মদানকেও উপেক্ষা করা হয়।

আরও পড়ুন  যুদ্ধবিরতির মধ্যেও ভারত-পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি কর্মকর্তা বহিষ্কার