ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের
কৃষি খবর

রংপুরে সরিষার উৎপাদনে বিপ্লব: কম খরচে অধিক লাভ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 687

ছবি সংগৃহীত

বাংলাদেশের ভোজ্যতেল উৎপাদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রংপুর অঞ্চল। বিশেষত, সরিষার আবাদে এ অঞ্চলে দেখা দিয়েছে এক নতুন বিপ্লব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে রংপুরে সরিষার আবাদ দ্বিগুণেরও বেশি বেড়েছে। উন্নত জাত এবং আধুনিক উৎপাদন কৌশল ব্যবহারের ফলে ফলনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রংপুরের বদরগঞ্জে বারি সরিষা-২০-এর মাঠ প্রদর্শনীতে কৃষকরা সরিষা আবাদে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের মতে, কম খরচে অধিক লাভজনক হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন তারা। পতিত জমি এখন ভরে উঠছে সোনালী সরিষার আবাদে।

আরও পড়ুন  বাংলাদেশের জাহাজ ও বন্দর খাতে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান: নৌ উপদেষ্টা

কৃষি গবেষণা ইনস্টিটিউট ইতোমধ্যে স্বল্পমেয়াদী ও উচ্চফলনশীল বারি সরিষা-১৪, ১৫, ১৭ এবং ২০ জাত উদ্ভাবন করেছে। এসব জাতের জীবনকাল মাত্র ৮০-৮৫ দিন এবং প্রতি হেক্টরে ফলন দেড় থেকে দুই টন পর্যন্ত। এসব জাত চাষের ফলে কৃষকরা আমন ধান কাটার পরও বোরো ধানের জন্য জমি প্রস্তুত করতে পারছেন।

চলতি বছরে রংপুর অঞ্চলে ৭৮ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আরও দুই লাখ হেক্টর জমিতে সরিষা আবাদ সম্ভব হলে বছরে ৩-৪ লাখ টন সরিষা উৎপাদন করা যাবে। এতে দেশীয় ভোজ্যতেলের ঘাটতি কমে যাবে এবং প্রায় দুই হাজার কোটি টাকার আমদানি ব্যয় সাশ্রয় হবে।

সরিষা উৎপাদনের এ প্রবৃদ্ধি ধরে রাখতে উন্নত বীজ, আধুনিক কৌশল ও কৃষক প্রশিক্ষণের পাশাপাশি ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

কৃষি খবর

রংপুরে সরিষার উৎপাদনে বিপ্লব: কম খরচে অধিক লাভ

আপডেট সময় ০২:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের ভোজ্যতেল উৎপাদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রংপুর অঞ্চল। বিশেষত, সরিষার আবাদে এ অঞ্চলে দেখা দিয়েছে এক নতুন বিপ্লব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে রংপুরে সরিষার আবাদ দ্বিগুণেরও বেশি বেড়েছে। উন্নত জাত এবং আধুনিক উৎপাদন কৌশল ব্যবহারের ফলে ফলনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রংপুরের বদরগঞ্জে বারি সরিষা-২০-এর মাঠ প্রদর্শনীতে কৃষকরা সরিষা আবাদে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের মতে, কম খরচে অধিক লাভজনক হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন তারা। পতিত জমি এখন ভরে উঠছে সোনালী সরিষার আবাদে।

আরও পড়ুন  টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু