ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

আজ ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 783

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ।

আরও পড়ুন  ইউক্রেনে বিভাজন তৈরি করাই এই মুহূর্তে রাশিয়ার মূল লক্ষ্য

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

তাই শেষ মুহূর্তের প্রচারনায় প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্ম-পরিকল্পনা।

গতকাল ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীর আনাগোনা কম ছিল। তাই সারা দিন প্রচারণা চলেছে মূলত হলকেন্দ্রিক। শনিবার দিনের শুরুতে হাজী মুহম্মদ মহসিন হলে প্রচারণা শুরু করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

তিনি বলেন, অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে নারী কিংবা পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে কাউন্ট করাই আমাদের সবচেয়ে বড় টার্গেট হবে। এ সময় নির্বাচিত হলে নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনের কথাও বলেন তিনি।

অপরদিকে, হলের শিক্ষার্থীদের কাছে যান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নারী ভোটারদের ভোটকেন্দ্রে আনার চ্যালেঞ্জগুলো তুলে আনেন তিনি।

উমামা ফাতেমা বলেন, আমরা আশা করি মেয়েরাও গণহারে ভোট দিতে আসবে। আমরা এ বিষয়টি বেশি করে উৎসাহিত করছি।

গতকাল অমর একুশে হলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এস এম ফরহাদ এবং আবু বাকের মজুমদার।এ সময় সাংবাদিকদের কাছে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। বিকালে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আচরণ, রাজনৈতিক প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক।

অপরদিকে, বিকালে ভোটের পরিবেশ ও নানা বিষয় নিয়ে চিফ রিটার্নিং অফিসার বরাবর অভিযোগপত্র দেয় ছাত্রদল।

আজ প্রচারণা শেষে হাতে থাকবে মাত্র একদিন। এরপর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। সব কিছুকে ছাপিয়ে নির্বাচন হবে সুষ্ঠু-সুন্দর ও দৃষ্টান্তমূলক-এমনটাই প্রত্যাশা সকলের।

নিউজটি শেয়ার করুন

আজ ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন

আপডেট সময় ০১:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ।

আরও পড়ুন  এক গ্রাম থেকেই সংসদ সদস্য হলেন তিনজন