ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘পরীক্ষার দিন রুটিন দিব’—গুজব নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ফ্রিজের মাংস নিরাপদ কি না বুঝবেন যে তিন লক্ষণে নিউজিল্যান্ড বধের লক্ষ্যে বাংলাদেশের সামনে ২৪৮ রানের চ্যালেঞ্জ চায়ের দোকানে বাকিতে লেনদেন নিয়ে রণক্ষেত্র, রক্তাক্ত ১২ ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, নেই কোনো ঘাটতি: মির্জা ফখরুল ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসা শুরু দেশে মে মাস পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ‘মাইন’ আতঙ্ক, ঝুঁকিপূর্ণ অভিযানে নামছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে’: মগবাজারের জামায়াত আমির পাকিস্তানে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে একই পরিবারের ৮ প্রাণহানি

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 369

ছবি: সংগৃহীত

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে চীন সফর শেষে দেশে ফিরেন সেনাবাহিনী প্রধান।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের চিন্তা সরকারের: ত্রাণ উপদেষ্টা

এতে বলা হয়েছে, ‘চীন সফরে সেনাবাহিনী প্রধান People’s Liberation Army (PLA) এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui সহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে গত ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান PLA এর সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান PLA এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়াও, বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীন কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি আলোচনা করা হয়।

গত ২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের NORINCO গ্রুপের প্রেসিডেন্ট Chen Defang এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচলিত NORINCO গ্রুপ এর বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামাদির আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণের বিষয়ও উক্ত বৈঠকে আলোচিত হয়। এছাড়াও, সেনাবাহিনী প্রধান PLA এর Academy of Armoured Forces এর বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধাদিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক মানের উক্ত একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কারিগরি প্রশিক্ষণ নিয়ে থাকেন।

এছাড়া, সফরকালে সেনাবাহিনী প্রধান বেইজিং ও শিয়াংয়ে অবস্থিত NORINCO Group এর বিভিন্ন কারখানা ও গবেষণা কেন্দ্র, China Aerospace Long-March International Co Ltd এবং Aisheng UAV Factory সহ অন্যান্য আধুনিক অস্ত্র ও গোলা বারুদ তৈরির কারখানা পরিদর্শন করেন।’

উল্লেখ্য, গত ২০ আগস্ট সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীন গমন করেন।

নিউজটি শেয়ার করুন

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

আপডেট সময় ০৭:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে চীন সফর শেষে দেশে ফিরেন সেনাবাহিনী প্রধান।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি নিয়ে গুঞ্জনে ট্রাম্প, যাচ্ছেন মধ্যপ্রাচ্য সফরে