ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলবে মঙ্গলবার, বন্দর কর্তৃপক্ষের সতর্কবার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 695

ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আগামী মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় খোলা হবে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে, যা প্রবল স্রোতের সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাবিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভাটার সময় স্রোতের তীব্রতার কারণে নোঙর করা জাহাজ ও জলযানগুলোর নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই নিরাপদ অবস্থান গ্রহণ এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি কাজ - আজহারির সতর্ক বার্তা

নির্দেশনায় বলা হয়েছে, জাহাজের ইঞ্জিন দ্রুত চালু করার জন্য প্রস্তুত রাখতে হবে, পর্যাপ্ত সংখ্যক নাবিক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, মুরিং রশি দ্বিগুণ করে বাঁধা হবে এবং শৃঙ্খলিতভাবে নোঙর করার ব্যবস্থা নিতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ভিএইচএফ রেডিওযোগে বন্দরে খবর দিতে হবে।

বর্তমানে কাপ্তাই হ্রদের পানি উচ্চতা ১০৭ মিটার সি লেভেল ছাড়িয়েছে। বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট সচল থাকার কারণে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, ‘আগে সোমবার (৪ আগস্ট) বিকেলে জলকপাট খোলার পরিকল্পনা ছিল, তবে তা একদিন পিছিয়ে মঙ্গলবার সকাল ১০টায় খোলা হবে। পানির চাপ ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও বড় পরিসরে জলকপাট খুলে দেওয়া হবে। স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ হ্রদ সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে।’

নিউজটি শেয়ার করুন

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলবে মঙ্গলবার, বন্দর কর্তৃপক্ষের সতর্কবার্তা

আপডেট সময় ১১:৫০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আগামী মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় খোলা হবে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে, যা প্রবল স্রোতের সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাবিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভাটার সময় স্রোতের তীব্রতার কারণে নোঙর করা জাহাজ ও জলযানগুলোর নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই নিরাপদ অবস্থান গ্রহণ এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  হামের প্রকোপ বাড়ার পেছনে কারণ: চিকিৎসকদের সতর্কবার্তা