ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

বাংলাদেশে ফেরত এলেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩৯ নাগরিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 894

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ফেরত পাঠানো আরও ৩৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (২ আগস্ট) সকালে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো এসব বাংলাদেশির সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে। এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রাশিয়ায়, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সূচনা

এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে মোট ১১৮ জন বাংলাদেশিকে বিভিন্ন সময় দেশে ফেরত পাঠানো হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বাংলাদেশি নাগরিকদেরও প্রতি মাসেই ফিরতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে ফেরত এলেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩৯ নাগরিক

আপডেট সময় ১১:১৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ফেরত পাঠানো আরও ৩৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (২ আগস্ট) সকালে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো এসব বাংলাদেশির সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে। এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশের বড় চুক্তি