ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কানাডার ফিলিস্তিন সিদ্ধান্তের জবাবে ট্রাম্পের বাণিজ্যিক প্রতিশোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 642

ছবি সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেছেন, আগামী সেপ্টেম্বর মাসে দেশটি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। বুধবার (৩০ জুলাই) তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই কঠোর প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত কানাডার বিরুদ্ধে বাণিজ্যিক শাস্তি হিসেবে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেন ট্রাম্প।

শুক্রবার (১ আগস্ট) বিবিসির এক লাইভ প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে কানাডার পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস জানায়, এই সিদ্ধান্ত ১ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালেন ১০০ ফিলিস্তিনি

মার্ক কার্নির ঘোষণার পরদিন ট্রাম্প মন্তব্য করেছিলেন, “কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা এখন অনেক কঠিন হয়ে যাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ওয়াশিংটন ও অটোয়ার বাণিজ্য সম্পর্ককে হুমকির মুখে ফেলবে।”

এর আগে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। কার্নি মন্তব্য করেন, “একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা এখন ধ্বংসের মুখে রয়েছে। এটি রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

এ নিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন বলেও জানান কার্নি। কিন্তু তার ঘোষণার পরপরই ট্রাম্প প্রশাসন দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং কানাডার পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করে।

নিউজটি শেয়ার করুন

কানাডার ফিলিস্তিন সিদ্ধান্তের জবাবে ট্রাম্পের বাণিজ্যিক প্রতিশোধ

আপডেট সময় ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেছেন, আগামী সেপ্টেম্বর মাসে দেশটি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। বুধবার (৩০ জুলাই) তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই কঠোর প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত কানাডার বিরুদ্ধে বাণিজ্যিক শাস্তি হিসেবে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেন ট্রাম্প।

শুক্রবার (১ আগস্ট) বিবিসির এক লাইভ প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে কানাডার পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস জানায়, এই সিদ্ধান্ত ১ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।

আরও পড়ুন  বিশ্ববাজারে উত্তেজনা: শুল্ক লাঘবের উত্তরে ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ মেক্সিকো, চীন ও কানাডার