ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামালের প্রশংসায় গার্দিওলা, মেসির সঙ্গে তুলনায় দিলেন সময়ের পরামর্শ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 680

ছবি সংগৃহীত

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের অসাধারণ প্রতিভায় মুগ্ধ অনেকেই। সেই তালিকায় আছেন ক্লাবটির সাবেক কোচ ও বর্তমান ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। তবে ইয়ামালের সঙ্গে লিওনেল মেসির তুলনাকে এখনই ঠিক মনে করছেন না তিনি।

গার্দিওলার মতে, লামিন ইয়ামালকে এখন নিজের মতো করে ক্যারিয়ার গড়তে দেওয়া উচিত এবং তার সক্ষমতা মূল্যায়ন করতে আরও সময় প্রয়োজন। তিনি বলেন,
“আমার মনে হয় আমাদের লামিন ইয়ামালকে তার ক্যারিয়ার গড়তে দেওয়া উচিত। এখনই কোনো বিচার না করে অপেক্ষা করা ভালো। যখন সে ১৫ বছর ধরে খেলবে, তখন বোঝা যাবে সে কেমন খেলোয়াড়।”

আরও পড়ুন  মেসির রেকর্ড গড়া গোলে জর্ডানকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

গার্দিওলা আরও বলেন,
“মেসির সঙ্গে তার তুলনা করা হচ্ছে— এটা অবশ্যই বড় সম্মানের বিষয়। যেমন কোনো চিত্রশিল্পীর কাজ ভিনসেন্ট ভ্যান গঘের সঙ্গে তুলনা করা হলে সবাই ভাবে, সে নিশ্চয়ই খারাপ নয়। তবে তুলনার চেয়ে সময় দেওয়া জরুরি। সময়ই বলবে, ইয়ামাল কোথায় দাঁড়ায়।”

লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামাল ১৫ বছর ২৯০ দিন বয়সে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক করেন। এরই মধ্যে লা লিগা ও ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদও পেয়েছেন তিনি। তবে গার্দিওলার মতে, এমন প্রতিভা নিয়ে তরুণ ফুটবলারকে নির্ভার রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

ইয়ামালের প্রশংসায় গার্দিওলা, মেসির সঙ্গে তুলনায় দিলেন সময়ের পরামর্শ

আপডেট সময় ১১:৪৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের অসাধারণ প্রতিভায় মুগ্ধ অনেকেই। সেই তালিকায় আছেন ক্লাবটির সাবেক কোচ ও বর্তমান ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। তবে ইয়ামালের সঙ্গে লিওনেল মেসির তুলনাকে এখনই ঠিক মনে করছেন না তিনি।

গার্দিওলার মতে, লামিন ইয়ামালকে এখন নিজের মতো করে ক্যারিয়ার গড়তে দেওয়া উচিত এবং তার সক্ষমতা মূল্যায়ন করতে আরও সময় প্রয়োজন। তিনি বলেন,
“আমার মনে হয় আমাদের লামিন ইয়ামালকে তার ক্যারিয়ার গড়তে দেওয়া উচিত। এখনই কোনো বিচার না করে অপেক্ষা করা ভালো। যখন সে ১৫ বছর ধরে খেলবে, তখন বোঝা যাবে সে কেমন খেলোয়াড়।”

আরও পড়ুন  মেসিকে বিশ্বকাপে ফিট রাখার জন্য ছুটি নেওয়ার পরামর্শ