ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: র‍্যাবের অভিযানে ঘাতক চালক গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 669

ছবি সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাকচালক মহির উদ্দিন (৩০) কে আটক করেছে র‍্যাব।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যার পর নাটোর র‍্যাব ক্যাম্পের একটি দল নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। মহির উদ্দিন ওই গ্রামের সোনা মিয়ার ছেলে।

আরও পড়ুন  রাজধানীতে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৪

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনার পর থেকেই ট্রাকচালককে আটক করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় ছিলেন। চালক শনাক্তের পর র‍্যাবের সহযোগিতায় তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং পরে রাতেই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার বিষয়ে নিহতদের একজনের স্বজন নজরুল ইসলাম বাদী হয়ে একই দিন বিকেলে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, বুধবার সকাল ১০টার দিকে বড়াইগ্রামের তরমুজ পাম্প এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা পাঁচজন মারা যান। আহত অবস্থায় উদ্ধার করা তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য, যাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। তারা সিরাজগঞ্জে অসুস্থ এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে যাত্রাপথেই দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় সবাইকে।

নিউজটি শেয়ার করুন

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: র‍্যাবের অভিযানে ঘাতক চালক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাকচালক মহির উদ্দিন (৩০) কে আটক করেছে র‍্যাব।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যার পর নাটোর র‍্যাব ক্যাম্পের একটি দল নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। মহির উদ্দিন ওই গ্রামের সোনা মিয়ার ছেলে।

আরও পড়ুন  ধর্ষণের লজ্জা সইতে না পেরে স্কুলছাত্রীর বিষপান, মূল হোতা গ্রেপ্তার