ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ
রেস্তোরাঁয় ভ্যাট থাকছে ৫%-ই

রেস্তোরাঁ ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার: আন্দোলনে এনবিআরের পিছুটান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 411

ছবি সংগৃহীত

অর্থবছরের মাঝপথে রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আন্দোলনের মুখে গতকাল এনবিআর জানায়, হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনরায় ৫ শতাংশ করা হয়েছে।

এর আগে ৯ জানুয়ারি, ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। একই সঙ্গে মিষ্টান্ন ভাণ্ডারের ভ্যাটও ৭.৫ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত করা হয়। এ সিদ্ধান্তের পরই বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি আন্দোলনে নামে।

আরও পড়ুন  ভ্যাট ব্যবস্থায় বিপর্যয়: দুর্নীতির জালে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে রেস্তোরাঁ মালিকরা অভিযোগ করেন, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। এনবিআরকে তারা আহ্বান জানায় জনস্বার্থ ও দ্রব্যমূল্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে।

গতকাল সকালে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের মতোই ৫ শতাংশ থাকবে। তবে গেজেট প্রকাশ না হওয়ায় আন্দোলন চলমান ছিল।

সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, “আমরা মৌখিক আশ্বাস পেয়েছি। গেজেট প্রকাশিত হলে কর্মসূচি স্থগিত করা হবে।”

প্ল্যাকার্ডে লেখা ছিল, “গরিবের ভ্যাটে আমলাদের বিলাসিতা চলবে না।” আন্দোলনকারীরা আরও দাবি জানান, ভ্যাট বৈষম্য দূর করতে এবং আমজনতার স্বার্থ রক্ষায় সরকার যেন সঠিক পদক্ষেপ নেয়।

নিউজটি শেয়ার করুন

রেস্তোরাঁয় ভ্যাট থাকছে ৫%-ই

রেস্তোরাঁ ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার: আন্দোলনে এনবিআরের পিছুটান

আপডেট সময় ০২:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

অর্থবছরের মাঝপথে রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আন্দোলনের মুখে গতকাল এনবিআর জানায়, হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনরায় ৫ শতাংশ করা হয়েছে।

এর আগে ৯ জানুয়ারি, ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। একই সঙ্গে মিষ্টান্ন ভাণ্ডারের ভ্যাটও ৭.৫ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত করা হয়। এ সিদ্ধান্তের পরই বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি আন্দোলনে নামে।

আরও পড়ুন  ভ্যাট অব্যাহতির নতুন ঘোষণা: তেল ও এলপি গ্যাসসহ যেসব পণ্যের ভ্যাট বাতিল করল এনবিআর