ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া- ইসরায়েল, মার্কিন রাষ্ট্রদূতের পোস্ট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 585

ছবি সংগৃহীত

ইসরায়েল ও সিরিয়া একটি যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি হয়েছে। শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এ তথ্য নিশ্চিত করেন। সিরিয়ার দ্রুজ–অধ্যুষিত এলাকায় কয়েক দিন ধরে রক্তক্ষয়ী সংঘাত ও হামলায় এ পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন  ট্যাঙ্কারে মার্কিন বিমান হামলা, ইরানের পাল্টা জবাব

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র ত্যাগ করার এবং অন্য সংখ্যালঘুদের নিয়ে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়া গড়ার আহ্বান জানিয়েছি।’
সিরিয়ার দক্ষিণাঞ্চলে সংঘাত বন্ধে এ সপ্তাহের শুরুতে সেখানে সরকারি সেনা পাঠায় দামেস্ক। কিন্তু সেনারা স্থানীয় দ্রুজদের ওপর ব্যাপক নিপীড়ন চালান বলে অভিযোগ ওঠে। বুধবার ইসরায়েলি হামলায় আক্রান্ত হয়ে সরকারি সেনারা পিছু হটেন।

ইসরায়েল বারবার বলেছে, তারা সিরিয়াকে দেশটির দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েন করতে দেবে না। কিন্তু গতকাল এ অবস্থান থেকে কিছুটা সরে আসে ইসরায়েল। তারা বলেছে, সংঘর্ষ বন্ধে তারা সিরীয় বাহিনীকে সংক্ষিপ্ত সময়ের জন্য ওই এলাকায় প্রবেশের অনুমতি দেবে।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া- ইসরায়েল, মার্কিন রাষ্ট্রদূতের পোস্ট

আপডেট সময় ১২:০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

ইসরায়েল ও সিরিয়া একটি যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি হয়েছে। শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এ তথ্য নিশ্চিত করেন। সিরিয়ার দ্রুজ–অধ্যুষিত এলাকায় কয়েক দিন ধরে রক্তক্ষয়ী সংঘাত ও হামলায় এ পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন  গা/জা/য় মানবিক সাহায্য বন্ধের ঘোষণা, ই*স*রা*য়েলি হামলায় নিহত আরও ১১