ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

গ্রিসের মাইগ্রেশন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 580

ছবি: সংগৃহীত

গ্রিসের নবনিযুক্ত মাইগ্রেশন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। এথেন্সে মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা মন্ত্রী থানোস প্লেভরিসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও সফলতার কামনা জানান।

আরও পড়ুন  চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বৈঠকে উভয়পক্ষ গ্রিসের সাম্প্রতিক অভিবাসন নীতিমালা, বাংলাদেশি অভিবাসীদের সুযোগ-সুবিধা এবং অভিবাসন ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। রাষ্ট্রদূত গ্রিসের কৃষি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশি কর্মীদের অবদান তুলে ধরেন এবং বলেন, বাংলাদেশের শ্রমিকরা গ্রিসের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

মন্ত্রী থানোস প্লেভরিস বাংলাদেশি কমিউনিটির কর্মনিষ্ঠা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, গ্রিসের অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশি কর্মীরা অনস্বীকার্য অবদান রেখে চলেছেন।

সাক্ষাতের সময় দুই পক্ষ ভবিষ্যতে অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সম্মত হন। একই সঙ্গে, অভিবাসী শ্রমিকদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

গ্রিসের মাইগ্রেশন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৯:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫