ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

গাজায় টানা ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৯৩ ফিলিস্তিনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 557

ছবি সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েল তাদের টানা হামলা অব্যাহত রেখেছে। বুধবার একদিনেই কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন অবরুদ্ধ গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। নিহতদের মধ্যে অন্তত ২৫ জন ছিলেন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে, যাদের বেশিরভাগই ভিড়ের মধ্যে পদদলিত হয়ে প্রাণ হারান।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই ঘটনায় যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ত্রাণ বিতরণ কেন্দ্রের ভিড় সামলাতে তারা টিয়ার গ্যাস ছোড়ে, যার ফলে হুড়োহুড়ি ও পদদলনের সৃষ্টি হয়।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক নিহত, মৃতের সংখ্যা ছাড়ালো ৫০ হাজার

এ ঘটনার দায় স্বীকার করেনি মার্কিন ও ইসরায়েল সমর্থিত ত্রাণ সংস্থা জিএইচএফ। বরং সংস্থাটি দাবি করেছে, তাদের কেন্দ্রে সশস্ত্র গোষ্ঠীগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, যা দুর্ঘটনার কারণ।

এদিকে গাজার মধ্যাঞ্চলের একটি স্কুলে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। একইদিনে গাজা সিটির অন্য একটি এলাকায় আরও তিনজন নিহত হন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার ভোর পর্যন্ত ইসরায়েলি বাহিনী একাধিক স্থানে বোমা হামলা চালায়। এর ফলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গাজা জুড়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে।

গাজা উপত্যকায় চলমান মানবিক সংকটের মধ্যেও ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা এবং ত্রাণ বিতরণ কেন্দ্রকে ঘিরে এমন বিপর্যয় গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহলের চাপের পরও এখনো যুদ্ধবিরতির কোনো আভাস দেখা যাচ্ছে না।

বিশ্লেষকরা বলছেন, বেসামরিক মানুষ এবং ত্রাণকেন্দ্রগুলোতে হামলার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সামিল। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ ও নিরাপদ মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

গাজায় টানা ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৯৩ ফিলিস্তিনি

আপডেট সময় ০৯:৫৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েল তাদের টানা হামলা অব্যাহত রেখেছে। বুধবার একদিনেই কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন অবরুদ্ধ গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। নিহতদের মধ্যে অন্তত ২৫ জন ছিলেন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে, যাদের বেশিরভাগই ভিড়ের মধ্যে পদদলিত হয়ে প্রাণ হারান।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই ঘটনায় যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ত্রাণ বিতরণ কেন্দ্রের ভিড় সামলাতে তারা টিয়ার গ্যাস ছোড়ে, যার ফলে হুড়োহুড়ি ও পদদলনের সৃষ্টি হয়।

আরও পড়ুন  ফের আগ্রাসী ইসরায়েল, গাজায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার