ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

হানিফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা, সম্পদ বিবরণী চেয়ে আইনি নোটিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 856

ছবি সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একইসঙ্গে হানিফের দুই ছেলে ও এক কন্যার বিরুদ্ধে সম্পদের উৎস নিরূপণে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

সোমবার (১৪ জুলাই) দুপুরে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মো. মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ৯ হাজার ৩১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা করা হয়েছে। এছাড়া ১৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮৬৬ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায়ও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুদক মহাপরিচালক আরও জানান, হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম একে অপরের সহায়তায় ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একইসঙ্গে, ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও ফৌজদারি দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, হানিফের দুই ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং কন্যা তানিশা আলমের সম্পদের উৎস সম্পর্কে বিস্তারিত ও নির্ভরযোগ্য তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করা হয়েছে।

দুদক সূত্র জানায়, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সকল ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদের উৎস যাচাই করা হবে এবং প্রয়োজনীয় তথ্য না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

হানিফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা, সম্পদ বিবরণী চেয়ে আইনি নোটিশ

আপডেট সময় ০৮:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একইসঙ্গে হানিফের দুই ছেলে ও এক কন্যার বিরুদ্ধে সম্পদের উৎস নিরূপণে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ