ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের গির্জায় গুলিবর্ষণে ২ নারী নিহত, হামলাকারী নিহত পুলিশের গুলিতে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 407

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লেক্সিংটনের একটি গির্জায় গুলিবর্ষণের ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এক পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হন। হামলাকারী পরে পুলিশের গুলিতে নিহত হয়।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

লেক্সিংটন পুলিশ প্রধান লরেন্স ওয়েদারস জানান, একটি গাড়ি ট্রাফিক স্টপে থামানোর সময় সন্দেহভাজনের গাড়ির লাইসেন্স প্লেটে সতর্ক সংকেত পায় পুলিশ। তখন পুলিশ সদস্য গাড়িটি থামালে সন্দেহভাজন ব্যক্তি গুলি চালায়। এরপর তিনি পালিয়ে গিয়ে একটি গাড়ি ছিনতাই করেন এবং রিচমন্ড রোডে অবস্থিত ব্যাপটিস্ট চার্চে ঢুকে গুলিবর্ষণ শুরু করেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ৭২ বছর বয়সী এক নারী ও ৩২ বছর বয়সী আরেক নারী নিহত হন। স্থানীয় ময়নাতদন্তকারী কর্মকর্তা গ্যারি জিন এ তথ্য নিশ্চিত করেছেন। আহত হয়েছেন আরও দুইজন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক, অপরজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

পুলিশ জানায়, চার্চে হামলার সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যদের আগে অবহিত না করে নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, গির্জায় গুলিবর্ষণের শিকার ব্যক্তিদের সঙ্গে হামলাকারীর পূর্বপরিচয় থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত চলছে।

লেক্সিংটন শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত গির্জাটি রোববার প্রার্থনার জন্য খোলা ছিল। সেখানে উপস্থিতদের ওপর এই হামলা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়।

ঘটনার পর কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসহিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “এই অকারণ সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করুন এবং লেক্সিংটন পুলিশ ও স্টেট পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান।”

অন্যদিকে কেনটাকির অ্যাটর্নি জেনারেল রাসেল কোলম্যান বলেন, “আজ প্রভুর গৃহে সহিংসতা আঘাত হেনেছে। এ ঘটনা শুধু লেক্সিংটন নয়, গোটা কমনওয়েলথকে স্তব্ধ করে দিয়েছে।”

সূত্র: এপি

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের গির্জায় গুলিবর্ষণে ২ নারী নিহত, হামলাকারী নিহত পুলিশের গুলিতে

আপডেট সময় ১২:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লেক্সিংটনের একটি গির্জায় গুলিবর্ষণের ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এক পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হন। হামলাকারী পরে পুলিশের গুলিতে নিহত হয়।

আরও পড়ুন  পুলিশ বাহিনীতে রদবদল: ৫৩ কর্মকর্তার পদায়ন, ১০৩ জনের পদক প্রত্যাহার