ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি

পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম চাম্পিয়ন চেলসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 613

ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপে এবারও চোখ ছিল ইউরোপের জায়ান্টদের দিকে। রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামির মতো দলগুলোকে বিধ্বস্ত করে ফাইনালের আগেই ফেভারিট তকমা অর্জন করেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে শিরোপা লড়াইয়ে তাদের ধুলোয় মিশিয়ে চ্যাম্পিয়ন হলো ইংলিশ ক্লাব চেলসি।

রোববার (১৩ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি। প্রথমার্ধেই শেষ হয়ে যায় ম্যাচের ভাগ্য। কোল পালমারের জোড়া গোল এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোর এক গোলেই চ্যাম্পিয়ন হয়ে ওঠে ব্লুজরা।

আরও পড়ুন  বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: ফিফা সভাপতি

এটি চেলসির দ্বিতীয় ফিফা ক্লাব বিশ্বকাপ জয়। এর আগে ২০২২ সালে তারা প্রথমবার শিরোপা জিতেছিল। তবে এবার নতুন ফরম্যাটে প্রথম আসরের শিরোপা ঘরে তোলায় চেলসির সাফল্যের মান আরও বেড়ে গেছে। প্রায় এক যুগ ধরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ী দলগুলো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও এবার সেই ধারা ভাঙলো স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।

৮২ হাজারেরও বেশি দর্শকে ঠাসা গ্যালারির সামনে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় মেতে ওঠে চেলসি। ম্যাচের ২২ মিনিটে গোলকিপার রবার্ত সানচেজের লম্বা পাস থেকে গুস্তোর সহায়তায় বল পেয়ে গোল করেন কোল পালমার। ছয় মিনিট পর আরও একবার গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার। বক্সের ডান দিক থেকে বাঁ পায়ে নেওয়া শটে প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। বিরতির আগে পালমারের পাস থেকে পিএসজি গোলরক্ষক দোনারুম্মার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তরুণ ফরোয়ার্ড পেদ্রো।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হতে পারেনি পিএসজি। চেলসি গোলরক্ষক সানচেজ একাধিক সেভে দলকে রক্ষা করেন। ৫২ মিনিটে দেম্বেলের শট এবং পরে ভিতিনহার দূরপাল্লার শট ঠেকিয়ে দেন তিনি।

ম্যাচের শেষ দিকে আরও বিপদে পড়ে পিএসজি। চেলসির ডিফেন্ডার কুকুরেল্লার চুল ধরে ফেলেন পিএসজির মিডফিল্ডার জোয়াও নেভেস। প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআরের রিভিউয়ে তা লাল কার্ডে রূপ নেয়।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই জয় উদযাপন শুরু করে চেলসি শিবির। কিছুটা হাতাহাতির ঘটনা হলেও পরে পরিস্থিতি শান্ত হয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে ম্যাচ উপভোগ করতে দেখা যায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও।

নিউজটি শেয়ার করুন

পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম চাম্পিয়ন চেলসি

আপডেট সময় ১০:২৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

ফিফা ক্লাব বিশ্বকাপে এবারও চোখ ছিল ইউরোপের জায়ান্টদের দিকে। রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামির মতো দলগুলোকে বিধ্বস্ত করে ফাইনালের আগেই ফেভারিট তকমা অর্জন করেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে শিরোপা লড়াইয়ে তাদের ধুলোয় মিশিয়ে চ্যাম্পিয়ন হলো ইংলিশ ক্লাব চেলসি।

রোববার (১৩ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি। প্রথমার্ধেই শেষ হয়ে যায় ম্যাচের ভাগ্য। কোল পালমারের জোড়া গোল এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোর এক গোলেই চ্যাম্পিয়ন হয়ে ওঠে ব্লুজরা।

আরও পড়ুন  মেসিকে ঘিরেই আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন, প্রাথমিক দলে বড় চমক