ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

অধ্যাদেশ প্রণয়নে চতুরতা হয়েছে, সংশোধনের পথে সরকার: জ্বালানি উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 532

ছবি সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের অধ্যাদেশ প্রণয়নের সময় চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল। যাঁরা এই অধ্যাদেশ তৈরি করেছেন, তাঁরা পরিকল্পিতভাবে কিছু বিষয় লুকিয়ে রেখেছেন।

আরও পড়ুন  জ্বালানি তেলের দাম ফের বাড়ল: লিটারপ্রতি অকটেন ১৪০ ও পেট্রোল ১৩৫ টাকা

আজ রোববার সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, অধ্যাদেশটি সংশোধন করা হবে এবং প্রশাসন ও শুল্ক-কর ক্যাডার কোনো পক্ষেরই একচেটিয়া কর্তৃত্ব থাকবে না।

তিনি আরও জানান, রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব ও ঊর্ধ্বতন পদে নিয়োগের জন্য আলাদা নীতিমালা তৈরি করা হবে, যেখানে যোগ্যতার মানদণ্ড নির্ধারিত থাকবে।

গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ গঠন করে সরকার। এরপর থেকেই এনবিআর কর্মকর্তারা আন্দোলনে নামেন। এই পরিস্থিতি মোকাবিলায় গঠিত পাঁচ সদস্যের কমিটির প্রধান ফাওজুল কবির খান আজ কমিটির অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন।

তিনি বলেন, ‘এই অধ্যাদেশে মৌলিক ত্রুটি রয়েছে। যেমন, বলা হয়েছে “উপযুক্ত ব্যক্তি” সচিব হবেন। কিন্তু সেই উপযুক্ত ব্যক্তি কে, তা স্পষ্ট নয়। আমরা এসব অসঙ্গতি অর্থ উপদেষ্টাকে জানাব।’

ফাওজুল কবির মন্তব্য করেন, এনবিআর শব্দটি শুনলেই মানুষ হাসে। তাই এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত সঠিক। নতুন দুটি বিভাগে কোনো ক্যাডার শ্রেণির প্রভাব বিস্তার থাকবে না।

দুদককে ব্যবহার করে আন্দোলন দমন করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুদকের পদক্ষেপ আন্দোলনের আগেই শুরু হয়েছে। যদি কেউ নির্দোষ হন, দুদক দায়মুক্তি দেবে।’

কর্মকর্তাদের আতঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের প্রতি তাদের আস্থা ছিল না। বরং তাদের আন্দোলনই সরকারবিরোধী আচরণে পরিণত হয়েছিল। রাজস্ব আদায়ে বাধা দিয়ে তারা দেশের অর্থনীতির ক্ষতি করেছে।’

আন্দোলন স্থগিত হলেও রাজস্ব আহরণে গতি নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘মাঠপর্যায়ে পরিদর্শনে গিয়ে দেখা হবে, আগে কেমন সেবা দিতেন আর এখন কী দিচ্ছেন।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, শুধু শুল্ক নয়, অশুল্ক বাধা, এমনকি জাতীয় নিরাপত্তা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে একটি ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নিউজটি শেয়ার করুন

অধ্যাদেশ প্রণয়নে চতুরতা হয়েছে, সংশোধনের পথে সরকার: জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় ০৩:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের অধ্যাদেশ প্রণয়নের সময় চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল। যাঁরা এই অধ্যাদেশ তৈরি করেছেন, তাঁরা পরিকল্পিতভাবে কিছু বিষয় লুকিয়ে রেখেছেন।

আরও পড়ুন  ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা