ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

সৌদিতে ভারতীয় কর্মীদের ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 327

ছবি সংগৃহীত

ভারতীয় কর্মীদের জন্য সৌদি আরব নতুন ভিসা নীতিমালা চালু করেছে। এখন থেকে সৌদিতে কাজ করতে ইচ্ছুক ভারতীয়দের পেশাগত যোগ্যতা ও শিক্ষাগত দক্ষতা যাচাই বাধ্যতামূলক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সৌদিতে ভারতীয় মিশন এই নিয়ম চালুর কথা জানিয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে এটি কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কাজের ভিসার জন্য পেশাগত দক্ষতা যাচাই এখন অপরিহার্য।” জানা গেছে, এই কড়াকড়ি ছয় মাস আগে প্রস্তাব করা হয়। সৌদিতে দক্ষ কর্মী নিশ্চিত করতেই এ পদক্ষেপ। অভিযোগ রয়েছে, ভারতীয় কর্মীদের অনেকেই প্রশিক্ষিত নয়। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবই সমস্যার মূল কারণ।

আরও পড়ুন  ট্রাম্পের গাজা পরিকল্পনার বিপরীতে সৌদির নেতৃত্বে বিকল্প প্রস্তাব উত্থাপন করছে আরব দেশগুলো

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদিতে বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে (২৭ লাখ)। দ্বিতীয় স্থানে ভারতীয়রা, যাদের সংখ্যা ২৪ লাখ। এর মধ্যে ১৭ লাখ বেসরকারি খাতে এবং ৭ লাখ ৮৫ হাজার গৃহকর্মী হিসেবে কাজ করেন।

ভিশন-২০৩০ অনুযায়ী, সৌদি সরকার দক্ষ কর্মী নিয়োগে মনোযোগ দিচ্ছে। তবে দেশটিতে যথেষ্ট টেস্ট সেন্টারের অভাব রয়েছে। নতুন নীতিমালার ফলে সৌদিতে ভারতীয়দের অংশগ্রহণে প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সৌদিতে ভারতীয় কর্মীদের ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি

আপডেট সময় ০১:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ভারতীয় কর্মীদের জন্য সৌদি আরব নতুন ভিসা নীতিমালা চালু করেছে। এখন থেকে সৌদিতে কাজ করতে ইচ্ছুক ভারতীয়দের পেশাগত যোগ্যতা ও শিক্ষাগত দক্ষতা যাচাই বাধ্যতামূলক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সৌদিতে ভারতীয় মিশন এই নিয়ম চালুর কথা জানিয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে এটি কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কাজের ভিসার জন্য পেশাগত দক্ষতা যাচাই এখন অপরিহার্য।” জানা গেছে, এই কড়াকড়ি ছয় মাস আগে প্রস্তাব করা হয়। সৌদিতে দক্ষ কর্মী নিশ্চিত করতেই এ পদক্ষেপ। অভিযোগ রয়েছে, ভারতীয় কর্মীদের অনেকেই প্রশিক্ষিত নয়। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবই সমস্যার মূল কারণ।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সৌদি সফরের আমন্ত্রণ