ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার
চাঁদাবাজ, ছিনতাইকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে:

অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 273

ছবি সংগৃহীত

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেছেন, চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী অথবা অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে হবে। জনগণকে একটি স্থিতিশীল ও স্বস্তিকর আইন-শৃঙ্খলার পরিবেশ উপহার দিতে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে অবৈধ অস্ত্র, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা, ১১ জন আটক

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে। অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকান্ড জোরদার করা হয়েছে। এরই ফলশ্রুতিতে গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে ডিবি। আজ (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০১:৩০ ঘটিকায় খিলগাঁওয়ের একটি গোপন আস্তানা থেকে একটি ৭.৬২ মি.মি চায়নিজ পিস্তল, একটি তরাশ ম্যাগাজিন, ৯ মি.মি. পিস্তলের ছয় রাউন্ড গুলি, ৭.৬২ মি.মি চায়নিজ রাইফেলের নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা উদ্ধারসহ মোঃ নাসির উদ্দিন ও মোঃ ইমরান হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি। অন্যদিকে রাত ১২:০০ ঘটিকায় যাত্রাবাড়ী এলাকার কুখ্যাত চাঁদাবাজ শাকিল, মোঃ বাবু ও হাজারীবাগ এলাকার চিহ্নিত চাঁদাবাজ মোঃ রাতুল ইসলামসহ ছয় চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই পেশাদার চিহ্নিত চাঁদাবাজ। অপর এক অভিযানে মিরপুর এলাকা থেকে রাত ৩:০০ ঘটিকায় ২৪ টি মোবাইলসহ পাঁচজন, লালবাগ থেকে দুইজন, মতিঝিল থেকে দুইজন ও উত্তরা থেকে একজন, সর্বমোট ১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাত ১২:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সাইবার অপরাধের ক্ষেত্রে গত রাতে গাইবান্ধা ও নাটোর জেলা হতে রাফি সরকার ও মাসুদ রানা নামের দুইজন সাইবার প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ধরতে গোয়েন্দা পুলিশের অভিযান ২৪ ঘন্টা অব্যাহত রয়েছে। ঢাকা মহানগরের পাশাপাশি সারা বাংলাদেশে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করে যাবো। কোন আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে তিনি কারো রক্ত চক্ষুকে ভয় পান না বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন।

সংবাদ সম্মেলনে নগরবাসীর কাছে অপরাধ ও অপরাধী সংক্রান্ত যদি কোন তথ্য থাকে সেই তথ্য গোয়েন্দা পুলিশকে অবহিত করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ডিবি প্রধান। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ডিবি পুলিশকে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া; যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ) সৈয়দ হারুন অর রশীদ বিপিএম সহ সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

চাঁদাবাজ, ছিনতাইকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে:

অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম

আপডেট সময় ০৪:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেছেন, চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী অথবা অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে হবে। জনগণকে একটি স্থিতিশীল ও স্বস্তিকর আইন-শৃঙ্খলার পরিবেশ উপহার দিতে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে অবৈধ অস্ত্র, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ