ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 493

ছবি সংগৃহীত

নির্বাচন যত দেরিতে হবে, বাংলাদেশ ততই পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “নির্বাচন না হলে দেশে বিনিয়োগ আসবে না, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না।”

সোমবার (৭ জুলাই) সিলেট নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জনসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন না হলে আমাদের যুবসমাজের কর্মসংস্থান কমে যাবে, মা-মেয়েদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। মব জাস্টিস বাড়বে, বিচার ব্যবস্থা ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হয়ে যাবে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এখনই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। মানুষের হৃদয়ে ভালোবাসা তৈরি করুন। শত্রুরা আমাদের আটকাতে চায়, বিলম্ব ঘটাতে চায়, বাঁধা দেবে এসব পেরিয়ে আমাদের সামনে এগোতে হবে।”

বিএনপির ৩১ দফার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণদের জন্য কর্মসংস্থান থাকবে, দেশের অর্থনীতি মজবুত হবে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা। এই ৩১ দফার মধ্যেই রয়েছে দেশের ভবিষ্যৎ, নতুন বাংলাদেশের স্বপ্ন, যা জাতিকে এগিয়ে নেবে।”

তিনি আরও বলেন, “আমরা কি চিরকাল পেছনে থাকব? আমরা কি মাথা নিচু করে চলব? না, আমরা সামনে এগোতে চাই। আমাদের ছেলেরা এখন প্রস্তুত। বিএনপিকেই সেই দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া যেটি এগিয়ে নিয়েছেন, আর বর্তমানে তারেক রহমান যেভাবে তা দেখাচ্ছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

নির্বাচন যত দেরিতে হবে, বাংলাদেশ ততই পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “নির্বাচন না হলে দেশে বিনিয়োগ আসবে না, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না।”

সোমবার (৭ জুলাই) সিলেট নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জনসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ