ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

স্বৈরাচারের পক্ষে কেউ থাকলে এই বাংলাদেশে তার ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 533

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘‘যদি হাসিনার পতন না হতো, এই ডিসি–এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত। বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়, এই বাংলাদেশে তার আর কোনো জায়গা থাকবে না।’’

রোববার রাত আটটার দিকে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে নগরের রেলগেট এলাকা থেকে শুরু হয় ‘জুলাই পদযাত্রা’, যা নিউমার্কেট, অলকার মোড়, গণকপাড়া, সাহেববাজার ও আলুপট্টি হয়ে এসে ওই পথসভায় মিলিত হয়।

আরও পড়ুন  এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

পথসভাটি পরিচালনা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে আরও বক্তব্য দেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, উত্তরাঞ্চলের সংগঠক ইমরান ইমন এবং রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী। সভা শেষে গণকপাড়া এলাকায় দলটির মহানগর কার্যালয়ের উদ্বোধন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘জুলাই অভ্যুত্থানে সাংবাদিকরা আমাদের সন্ত্রাসী প্রমাণ করতে উঠেপড়ে লেগেছিল। সাংবাদিকদের ওপরও আমরা নজর রাখছি। প্রিয় রাজশাহীবাসী, বাংলার আকাশে অশনি সঙ্কেত দেখা যাচ্ছে, তাই আপনাদের সতর্ক থাকতে হবে।’’

বসুন্ধরা গ্রুপের সংবাদমাধ্যম নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘‘বসুন্ধরার সাংবাদিকেরা খুনি হাসিনার পক্ষে যেভাবে বৈধতা তৈরি করেছে, তা মানুষ ভুলে যায়নি। এখনো তারা নতুন করে ষড়যন্ত্র করছে, আরেকটি এক-এগারো ঘটানোর চেষ্টা করছে।’’

প্রশাসনের কর্মকর্তা, বিশেষ করে ডিসি–এসপিদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা ভালো ব্যবহার করছেন ঠিকই, কিন্তু আমরা জানি আপনারা চাপে পড়ে করছেন। মনে রাখবেন, গত ১৬ বছরের ডিসি–এসপিদের পরিণতি কী হয়েছে। সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে অনেকে। তাই বলছি, স্বৈরাচারের পক্ষে থাকলে এই দেশে আর জায়গা হবে না।’’

এ সময় গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ‘‘বাংলাদেশের গোয়েন্দারা জানেন না, বিদেশে কীভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তারা কেবল ক্যান্টনমেন্টে বসে রাজনৈতিক দল বানায়, একদলকে আরেক দলের বিরুদ্ধে লাগায়। আমরা আপনাদেরও নজরে রাখছি।’’

নিউজটি শেয়ার করুন

স্বৈরাচারের পক্ষে কেউ থাকলে এই বাংলাদেশে তার ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৪:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫