ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

মেসির জোড়া গোল ও অ্যাসিস্ট যাদুতে মায়ামির বড় জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 403

ছবি সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স ভুলে মেজর লিগ সকারে (এমএলএস) ফিরে দারুণ জয়ে স্বস্তি খুঁজেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির জোড়া গোল আর একটি অ্যাসিস্টে মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে দলটি।

আরও পড়ুন  প্রতিপক্ষ কোচের ঘাড় ধরে মেসি ও সুয়ারেজের জরিমানা, তবুও দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোতে মায়ামি

রোববার (৬ জুলাই) এমএলএসের ম্যাচে মন্ট্রিয়ালের মাঠ সাপুতো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে গোল খেয়ে কিছুটা চাপে পড়েছিল মায়ামি। ম্যাচের ১৩তম মিনিটে মেসির একটি ভুল ব্যাকপাস ধরে প্রতিপক্ষের স্ট্রাইকার প্রিন্স ওইউসু বল দখল করে গোলরক্ষককে পরাস্ত করেন। এর ফলে এগিয়ে যায় মন্ট্রিয়াল।

গোল হজমের পর দলের দায় কাটাতে মরিয়া হয়ে ওঠেন মেসি। একের পর এক আক্রমণ করেও প্রথম দিকে গোলের দেখা পাচ্ছিলেন না তিনি। তবে ৩৩তম মিনিটে মেসির বাড়ানো পাস থেকে তাদেও আলেন্দে দূরপাল্লার দারুণ এক শটে দলকে সমতায় ফেরান।

এর সাত মিনিট পরেই নিজের নামের প্রতি সুবিচার করেন মেসি। লুইস সুয়ারেজের পাস পেয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে মায়ামিকে ২-১ গোলের লিড এনে দেন আর্জেন্টাইন জাদুকর।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় মায়ামি। ৬০তম মিনিটে আলেন্দের পাস ধরে বক্সের বাইরে থেকে জোরালো শটে তেলাস্কো সেগোভিয়া ব্যবধান ৩-১ করেন। পরের মিনিটেই আবারও মেসির ম্যাজিক। ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। ৫৮ শতাংশ সময় বল পায় দলটি, নেয় ১৫টি শট, যার ১০টি ছিল গোলমুখে। বিপরীতে মন্ট্রিয়ালের ১৩ শটের মধ্যে ৮টি ছিল লক্ষ্যে।

ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে পিএসজির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছিল মায়ামি। সাবেক ক্লাবের বিপক্ষে কোনো প্রভাব দেখাতে না পারা মেসির জন্য ছিল বড় হতাশা। তবে এমএলএসে ফিরে তিনি ফের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন।

এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ষষ্ঠ স্থানে রয়েছে মায়ামি। শীর্ষে থাকা সিনসিনাটি ২১ ম্যাচে সংগ্রহ করেছে ৪২ পয়েন্ট।

নিউজটি শেয়ার করুন

মেসির জোড়া গোল ও অ্যাসিস্ট যাদুতে মায়ামির বড় জয়

আপডেট সময় ১২:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

ক্লাব বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স ভুলে মেজর লিগ সকারে (এমএলএস) ফিরে দারুণ জয়ে স্বস্তি খুঁজেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির জোড়া গোল আর একটি অ্যাসিস্টে মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে দলটি।

আরও পড়ুন  ক্লাব বিশ্বকাপে গোলশূন্য রোমাঞ্চে আটকে গেল মেসির ইন্টার মায়ামি