ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

পাকিস্তানে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমিশনারসহ নিহত ৫, আহত ১১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 526

ছবি সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় সরকারি একটি গাড়িকে লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সহকারী কমিশনারও রয়েছেন।

আরও পড়ুন  চীন ও তুরস্কের সহায়তার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করল পাকিস্তান

বুধবার (২ জুলাই) সকালে বাজাউরের খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকার নওয়াগাই রোডে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ওয়াকাস রফিক জানান, টার্গেট করা গাড়িটি নওয়াগাই রোড দিয়ে যাওয়ার সময় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

ডিপিও আরও বলেন, বিস্ফোরণে আহত ১১ জনকে দ্রুত উদ্ধার করে খারের জেলা সদর হাসপাতাল (ডিএইচকিউ) এ পাঠানো হয়েছে। ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধার ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিহতদের মধ্যে নওয়াগাইয়ের সহকারী কমিশনার ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সুবেদার নূর হাকিম এবং পুলিশ কনস্টেবল রশিদ আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত অন্য ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে বাজাউরসহ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়তে দেখা যাচ্ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

এ ধরনের হামলা প্রতিরোধে সীমান্তবর্তী জেলাগুলোতে নিরাপত্তা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে স্থানীয় জনগণ এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি তুলেছে।

সূত্র: ডন

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমিশনারসহ নিহত ৫, আহত ১১

আপডেট সময় ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় সরকারি একটি গাড়িকে লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সহকারী কমিশনারও রয়েছেন।

আরও পড়ুন  কাশ্মীর হামলা নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা পদক্ষেপের ঘোষণা