ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই অভ্যুত্থান স্মরণে আজ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 487

ছবি সংগৃহীত

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বাংলাদেশ টেলিভিশন এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।

গত ২৪ জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ‘জুলাই স্মৃতি উদযাপন’ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ১ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠানমালা চলবে।

আরও পড়ুন  নির্বাচনের রোডম্যাপ কোথায়? প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে জানতে চায় বিএনপি

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের দিনটি বিশেষভাবে উদযাপন করা হবে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন থাকবে। একই দিনে প্রকাশিত হবে জুলাই ক্যালেন্ডার এবং শুরু হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, যা ১ আগস্ট পর্যন্ত চলবে। এ ছাড়া জুলাই শহীদদের সম্মান জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষাবৃত্তি চালু করা হবে।

প্রতিদিন এই অনুষ্ঠান হবে না, বরং কয়েক দিন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে উদযাপন করা হবে। যেমন ১ জুলাইয়ের পর ৫ জুলাই, ৭ জুলাই এবং ১৪ জুলাই নানা আয়োজন থাকছে।

মাসব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন অর্থাৎ ৫ আগস্ট (যা কর্মসূচিতে ৩৬ জুলাই হিসেবে উল্লেখ করা হয়েছে) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। এদিন ৩৬ জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন থাকবে। পাশাপাশি ‘৩৬ ডেস অব জুলাই’সহ জুলাই নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন এবং ড্রোন শোও অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিশ্চিত করার বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই অভ্যুত্থান স্মরণে আজ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বাংলাদেশ টেলিভিশন এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।

গত ২৪ জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ‘জুলাই স্মৃতি উদযাপন’ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ১ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠানমালা চলবে।

আরও পড়ুন  কাতারের আমিরের মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা