ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 654

ছবি সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ইরান। সম্প্রতি জমা দেওয়া এক প্রতিবাদপত্রে দেশ দুটি শত শত নিরপরাধ মানুষ হত্যা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের অভিযোগ এনেছে তেহরান।

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের কাছে এই প্রতিবাদপত্র হস্তান্তর করেন।

আরও পড়ুন  শত্রুর হুমকি মোকাবেলায় ইরানের সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞা

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা যায়, প্রায় ১২ দিন ধরে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ৬২৭ জন নিহত এবং ৪ হাজার ৮৭০ জন আহত হয়েছে।

প্রতিবাদপত্রে বলা হয়, এই সমন্বিত হামলা আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন এবং মানবিক আইনের মৌলিক নীতিমালার লঙ্ঘন। এতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর কেন্দ্রীয় সদর দপ্তর, স্বাস্থ্যসেবা কেন্দ্র, কারাগার, আবাসিক এলাকা এবং নগর ও গ্রামীণ জনপদকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবাদপত্রে আরও অভিযোগ করা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় একাধিক খ্যাতনামা ইরানি পরমাণুবিজ্ঞানী নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন। ইরানের মানবাধিকার সংস্থা এই হামলাকে নিন্দা জানিয়ে বলেছে, এতে মানুষের জীবনধারণের অধিকার, শারীরিক ও মানসিক নিরাপত্তা এবং চিকিৎসাসেবা পাওয়ার অধিকারসহ মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

এছাড়া, আবাসিক ভবনে বারবার বোমাবর্ষণের হুমকি দিয়ে মানুষের ওপর মানসিক নির্যাতন চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। একইসাথে, আইআরআইবিতে হামলা করে মতপ্রকাশের স্বাধীনতাকেও লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য না করে হামলা চালিয়ে মানবিক আইনের নীতি ভঙ্গ করেছে ইসরায়েল। বেসামরিক নাগরিকদের পূর্ব সতর্কতা না দিয়ে ক্ষয়ক্ষতি হ্রাসের কোনো পদক্ষেপ না নেওয়াকেও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে ইরান।

তথ্যসূত্র: প্রেস টিভি

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

আপডেট সময় ১০:৪৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ইরান। সম্প্রতি জমা দেওয়া এক প্রতিবাদপত্রে দেশ দুটি শত শত নিরপরাধ মানুষ হত্যা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের অভিযোগ এনেছে তেহরান।

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের কাছে এই প্রতিবাদপত্র হস্তান্তর করেন।

আরও পড়ুন  হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির