ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ফক্স নিউজের বিরুদ্ধে ৭৮ কোটি ডলারের মানহানি মামলা ক্যালিফোর্নিয়ার গভর্নরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 427

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম ফক্স নিউজের বিরুদ্ধে ৭৮ কোটি ৭০ লাখ ডলারের মানহানি মামলা করেছেন। তাঁর অভিযোগ, চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ফোনালাপ নিয়ে চ্যানেলটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।

গতকাল শুক্রবার ডেলাওয়ার অঙ্গরাজ্যের সুপিরিয়র কোর্টে মামলাটি দায়ের করা হয়। নিউসমের দাবি, ৬ জুন রাতে লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে চলা বিক্ষোভের সময় ট্রাম্পের সঙ্গে তাঁর একটি ফোনালাপ হয়েছিল। কিন্তু পরে ফক্স নিউজ সেই আলাপকে ভিন্নভাবে উপস্থাপন করে তাঁকে মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে।

আরও পড়ুন  ন্যাশনাল গার্ড মোতায়েন: ট্রাম্পের বিরুদ্ধে মামলা করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ওই ফোনকলের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় ৭০০ ন্যাশনাল গার্ড সদস্য এবং মেরিন সেনা মোতায়েন করেন, গভর্নরের অফিসকে পাশ কাটিয়ে। পরে ৮ জুন এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিউসম বলেন, ফোনালাপটি ছিল শান্তিপূর্ণ ও শিষ্টাচারপূর্ণ, এবং সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে কোনো আলোচনা হয়নি।

কিন্তু ১০ জুন ফক্স নিউজের উপস্থাপক জেসি ওয়াটারসের অনুষ্ঠান ‘জেসি ওয়াটারস প্রাইমটাইম’-এ দাবি করা হয়, নিউসম মিথ্যা বলেছেন এবং ট্রাম্পের সঙ্গে ফোনে কথা না হওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। অনুষ্ঠান চলাকালে টিভি পর্দায় লেখা ভেসে ওঠে, “গ্যাভিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপ নিয়ে মিথ্যা বলেছেন।”

মামলার নথিতে বলা হয়েছে, ট্রাম্পের ভুল ও মিথ্যা বক্তব্য আড়াল করতে নিউসমকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ভিডিও ক্লিপ এবং মিথ্যা তথ্য প্রচার করেছে ফক্স নিউজ।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউসমের বক্তব্য অনুযায়ী, যদি ফক্স নিউজ আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করে এবং উপস্থাপক জেসি ওয়াটারস প্রকাশ্যে ক্ষমা চান, তাহলে তিনি মামলা তুলে নিতে প্রস্তুত।

এ নিয়ে গভর্নরের দপ্তর জানিয়েছে, মামলা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে করা হয়েছে, তাই দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করবে না।

আল–জাজিরাকে দেওয়া এক ই–মেইল বার্তায় নিউসম বলেন, “ফক্স নিউজ যদি ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে তাদের এর পরিণতি ভোগ করতেই হবে। বড় সংবাদমাধ্যমের তথ্য বিশ্বাসযোগ্য হওয়া উচিত। ফক্স নিউজ যতদিন সত্য না বলবে, আমি তাদের মিথ্যা প্রচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”

নিউজটি শেয়ার করুন

ফক্স নিউজের বিরুদ্ধে ৭৮ কোটি ডলারের মানহানি মামলা ক্যালিফোর্নিয়ার গভর্নরের

আপডেট সময় ০৪:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫