ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জুভেন্টাসকে উড়িয়ে দিয়ে গ্রুপ শীর্ষে ম্যানচেস্টার সিটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 544

ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার রাতে গ্রুপ ‘জি’ এর ম্যাচে জুভেন্টাসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ শীর্ষস্থান নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। এটি তাদের টানা তৃতীয় জয়। এই জয়ের ফলে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এড়িয়েছে সিটি। বরং এখন জুভেন্টাসই পড়তে যাচ্ছে রিয়ালের মুখে।

পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় তারা। ৯ মিনিটে রায়ান এইত-নুরির পাস থেকে জেরেমি ডকু গোল করে এগিয়ে নেন সিটিকে। তবে গোলরক্ষক এডারসনের ভুলে দ্রুত সমতা ফেরায় জুভেন্টাস। তেউন কুপমেইনার্স বল কেটে নিয়ে বক্সে ঢুকে গোল করেন।

আরও পড়ুন  শেষ মুহূর্তের গোলে সিটিকে স্তব্ধ করে রিয়ালের অবিশ্বাস্য জয়

২৬ মিনিটে জুভেন্টাসের ফরাসি ডিফেন্ডার পিয়েরে কালুলুর আত্মঘাতী গোলে আবার এগিয়ে যায় সিটি। বিরতির আগে মাঠে হালকা বৃষ্টি হলেও সিটির খেলায় ছিল না কোনো ছন্দপতন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গার্দিওলা মাঠে নামান তার তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে। মাঠে নেমে মাত্র ৭ মিনিটেই ক্যারিয়ারের ৩০০তম গোলটি করেন তিনি।

এরপর সিটি আরও আক্রমণ বাড়ায়। হালান্ডের ক্রস থেকে ফিল ফোডেন সহজেই গোল করেন। জুভেন্টাস গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া শটে ফিরতি বল পেয়ে সাভিনহো দারুণ এক ভলিতে সিটির পঞ্চম গোলটি করেন।

জুভেন্টাস ম্যাচের শেষ দিকে দুসান ভ্লাহোভিচের একটি গোল শোধ করলেও তা সিটির জয় রোধ করতে পারেনি। এই জয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোতে সৌদি আরবের ক্লাব আল হিলালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি

নিউজটি শেয়ার করুন

জুভেন্টাসকে উড়িয়ে দিয়ে গ্রুপ শীর্ষে ম্যানচেস্টার সিটি

আপডেট সময় ১২:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার রাতে গ্রুপ ‘জি’ এর ম্যাচে জুভেন্টাসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ শীর্ষস্থান নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। এটি তাদের টানা তৃতীয় জয়। এই জয়ের ফলে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এড়িয়েছে সিটি। বরং এখন জুভেন্টাসই পড়তে যাচ্ছে রিয়ালের মুখে।

পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় তারা। ৯ মিনিটে রায়ান এইত-নুরির পাস থেকে জেরেমি ডকু গোল করে এগিয়ে নেন সিটিকে। তবে গোলরক্ষক এডারসনের ভুলে দ্রুত সমতা ফেরায় জুভেন্টাস। তেউন কুপমেইনার্স বল কেটে নিয়ে বক্সে ঢুকে গোল করেন।

আরও পড়ুন  জানুয়ারি দলবদলে ম্যানচেস্টার সিটির দাপট ও সেমেনিওর রেকর্ড