ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

লিটন দাসের রেকর্ড ঝড়, টেস্টে ক্যাচ-স্ট্যাম্পিংয়ে শীর্ষে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 730

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সঙ্গে চলমান টেস্ট ম্যাচে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস নতুন এক রেকর্ড গড়েছেন। বৃহস্পতিবার কলম্বোর ম্যাচে লিটন তারকা মুশফিকুর রহিমের ১১৩টি ডিসমিসালের রেকর্ড স্পর্শ করে এগিয়ে গেছেন। এখন পর্যন্ত লিটনের টেস্টে মোট ডিসমিসাল সংখ্যা দাঁড়িয়েছে ১১৪টি, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

লিটন দাস মাত্র ৬৫ ইনিংসে এই কীর্তি স্পর্শ করেছেন, যেখানে মুশফিক ৯৯ ইনিংস সময় নিয়েছিলেন। ইনিংসপ্রতি লিটনের ডিসমিসাল হার ১.৭৫৩, যা মুশফিকের ১.১৪১ হারকে অনেকটাই ছাড়িয়ে গেছে। লিটনের ১১৪টি ডিসমিসালের মধ্যে রয়েছে ৯৯টি ক্যাচ এবং ১৫টি স্ট্যাম্পিং। মুশফিক এখন ফর্ম্যাটটিতে উইকেটরক্ষক হিসেবে আর খেলেন না, দীর্ঘদিন ধরে গ্লাভস লিটনের হাতে তুলে দিয়েছেন।

আরও পড়ুন  শততম ওয়ানডেতে লিটন দাস: বিশেষ স্মারক পেলেন স্টাইলিশ এই ওপেনার

বাংলাদেশের অন্য সাবেক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলটের ৮৭টি ডিসমিসাল রয়েছে, যার ইনিংসপ্রতি হার ১.৪২। তবে দেশের বর্তমান উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ইনিংসপ্রতি ১.৮৮ ডিসমিসালের হার নিয়ে অন্যতম সেরা।

বিশ্বব্যাপী ১০০ ডিসমিসালের গণ্ডি পার করা উইকেটরক্ষকের সংখ্যা ৫৪ জন। তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি মার্ক বাউচার শীর্ষে আছেন, ২৮১ ইনিংসে ৫৫৫ ডিসমিসাল নিয়ে। এছাড়া ৫০০ ডিসমিসালের রেকর্ডের বাইরে কাউকে দেখা যায়নি।

অন্যদিকে, চলমান এই ম্যাচে বাংলাদেশের পক্ষে বেশ ব্যাকফুটে অবস্থান রয়েছে। প্রথম ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা ২ উইকেটে ২৯০ রান তুলে ৪৩ রানের লিড নিয়েছে। ওপেনার পাথুম নিশাঙ্কা ১৪৬ রান করে অপরাজিত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

লিটন দাসের রেকর্ড ঝড়, টেস্টে ক্যাচ-স্ট্যাম্পিংয়ে শীর্ষে বাংলাদেশ

আপডেট সময় ১২:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

শ্রীলঙ্কার সঙ্গে চলমান টেস্ট ম্যাচে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস নতুন এক রেকর্ড গড়েছেন। বৃহস্পতিবার কলম্বোর ম্যাচে লিটন তারকা মুশফিকুর রহিমের ১১৩টি ডিসমিসালের রেকর্ড স্পর্শ করে এগিয়ে গেছেন। এখন পর্যন্ত লিটনের টেস্টে মোট ডিসমিসাল সংখ্যা দাঁড়িয়েছে ১১৪টি, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

লিটন দাস মাত্র ৬৫ ইনিংসে এই কীর্তি স্পর্শ করেছেন, যেখানে মুশফিক ৯৯ ইনিংস সময় নিয়েছিলেন। ইনিংসপ্রতি লিটনের ডিসমিসাল হার ১.৭৫৩, যা মুশফিকের ১.১৪১ হারকে অনেকটাই ছাড়িয়ে গেছে। লিটনের ১১৪টি ডিসমিসালের মধ্যে রয়েছে ৯৯টি ক্যাচ এবং ১৫টি স্ট্যাম্পিং। মুশফিক এখন ফর্ম্যাটটিতে উইকেটরক্ষক হিসেবে আর খেলেন না, দীর্ঘদিন ধরে গ্লাভস লিটনের হাতে তুলে দিয়েছেন।

আরও পড়ুন  নতুন রেকর্ড গড়তে প্রস্তুত মহাতারকা