ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ঘুষ মামলায় শাস্তি, ওসি মাসুদ রানা এখন উপ-পরিদর্শক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 523

ছবি সংগৃহীত

ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা পদাবনতি হয়ে এখন উপ-পরিদর্শক (এসআই)। পুলিশ বিভাগের একাধিক সূত্র এবং জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) মাসুদ রানাকে আক্কেলপুর থানার ওসি পদ থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক পদক্ষেপ কার্যকর করা হয়।

আরও পড়ুন  নবীন ফ্যাশনস শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড

তথ্য অনুযায়ী, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে পরিদর্শক পদে কর্মরত থাকাকালীন রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহার করেন বলে অভিযোগ উঠে।

ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভাগ বিভাগীয় মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তিন বছরের জন্য ওসি (ইন্সপেক্টর) থেকে এসআই পদে অবনমিত করে।

মাসুদ রানা ২০২৩ সালের ২০ জুলাই আক্কেলপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পান।

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, “২০১৮ সালে রংপুরের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মাসুদ রানার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্ত ও প্রক্রিয়ার শেষে বিভাগীয়ভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এই পদক্ষেপ পুলিশের শৃঙ্খলা ও জবাবদিহিতা বজায় রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে। তবে ঘটনাটি পুলিশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নিউজটি শেয়ার করুন

ঘুষ মামলায় শাস্তি, ওসি মাসুদ রানা এখন উপ-পরিদর্শক

আপডেট সময় ০৮:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা পদাবনতি হয়ে এখন উপ-পরিদর্শক (এসআই)। পুলিশ বিভাগের একাধিক সূত্র এবং জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) মাসুদ রানাকে আক্কেলপুর থানার ওসি পদ থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক পদক্ষেপ কার্যকর করা হয়।

আরও পড়ুন  থানায় সংঘবদ্ধ হামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি ছিনতাই, ওসিসহ আহত অন্তত ২০