ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে মেসির মায়ামি, শেষ ষোলোয় প্রতিপক্ষ পিএসজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 438

ছবি সংগৃহীত

৩৮তম জন্মদিনে ইন্টার মায়ামিকে জয়ের আনন্দ দিতে চেয়েছিলেন লিওনেল মেসি। শুরুটাও ছিল দুর্দান্ত। কিন্তু শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ম্যাচ ড্র করে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন করেই ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্বপ্নের শুরু করে স্বাগতিকরা। প্রথমার্ধে তায়েদো আলেন্দে ও দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের গোলে ৭৯ মিনিট পর্যন্ত ২–০ ব্যবধানে এগিয়ে ছিল মেসির দল। তখনই মনে হচ্ছিল, জন্মদিনে জয় নিয়েই মাঠ ছাড়বেন এই আর্জেন্টাইন মহাতারকা।

আরও পড়ুন  মেসির গোল বৃথা, মিনেসোটার বিপক্ষে বড় হার ইন্টার মায়ামির

কিন্তু শেষ দশ মিনিটে দৃশ্যপট পাল্টে দেয় পালমেইরাস। ৮০ মিনিটে পাউলোনিও এবং ৮৭ মিনিটে মাউরিসিওর গোলে ম্যাচে সমতা ফেরায় তারা। শেষ পর্যন্ত ম্যাচটি ২–২ গোলে ড্র হয়।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এ’-এর তিন ম্যাচে পালমেইরাস ও মায়ামির পয়েন্ট দাঁড়ায় সমান ৫। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করে পালমেইরাস। রানার-আপ হয় মেসির মায়ামি।

শেষ ষোলোতে এখন মেসির মায়ামির প্রতিপক্ষ হবে তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। অন্যদিকে, পালমেইরাস মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর সঙ্গে।

এদিকে গ্রুপ ‘বি’-তে আগের ম্যাচে বোতাফোগোর কাছে হেরে চাপে পড়েছিল পিএসজি। তবে শেষ ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের আর পা হড়কায়নি। সিয়াটল সাউন্ডারসকে ২–০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় জায়গা করে নেয় ফরাসি জায়ান্টরা। পিএসজির হয়ে একটি করে গোল করেন খাভিচা কাভারাস্কেইয়া ও আশরাফ হাকিমি।

গ্রুপের সবচেয়ে বড় চমক ছিল আতলেতিকো মাদ্রিদের বিদায়। বোতাফোগোর বিপক্ষে জয় পেলেও গোল ব্যবধানে পিছিয়ে পড়ে নকআউট পর্ব থেকে ছিটকে পড়ে দিয়েগো সিমিওনের দল।

জন্মদিনে জয় না পেলেও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন মেসি। তবে সামনে অপেক্ষা করছে পুরনো ক্লাব পিএসজির বিপক্ষে আরেকটি উত্তেজনাপূর্ণ লড়াই।

নিউজটি শেয়ার করুন

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে মেসির মায়ামি, শেষ ষোলোয় প্রতিপক্ষ পিএসজি

আপডেট সময় ১২:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

৩৮তম জন্মদিনে ইন্টার মায়ামিকে জয়ের আনন্দ দিতে চেয়েছিলেন লিওনেল মেসি। শুরুটাও ছিল দুর্দান্ত। কিন্তু শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ম্যাচ ড্র করে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন করেই ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্বপ্নের শুরু করে স্বাগতিকরা। প্রথমার্ধে তায়েদো আলেন্দে ও দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের গোলে ৭৯ মিনিট পর্যন্ত ২–০ ব্যবধানে এগিয়ে ছিল মেসির দল। তখনই মনে হচ্ছিল, জন্মদিনে জয় নিয়েই মাঠ ছাড়বেন এই আর্জেন্টাইন মহাতারকা।

আরও পড়ুন  "মাঠে ফিরেই জাদু দেখালেন মেসি: গোল ও অ্যাসিস্টে মায়ামির জয়"