ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জায়নবাদীদের সঙ্গে কখনোই আপস করবে না ইরান: ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের খামেনির প্রতিক্রিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 420

ছবি সংগৃহীত

ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপস করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি বলেন, “আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।”

এই হুঁশিয়ারির মধ্যেই ইরানের রাজধানী তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও, যেটির সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন  ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

জবাবে মঙ্গলবার রাতে ইরানও নতুন করে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার আগে তেল আভিভের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল। এরপর ‘ফাত্তাহ-১’ নামের একটি হাইপারসনিক মিসাইল ইসরায়েলি বিমানঘাঁটিতে নিক্ষেপ করা হয়।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হামলা প্রতিহত করা হয়েছে।

ইতোমধ্যে এই সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। পরিস্থিতি দ্রুতই আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে গুঞ্জন উঠেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, গত চার দিনে দেশটি ইউরোপের বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে, যা সম্ভাব্য সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।

এদিকে আন্তর্জাতিক মহল এ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পর্যবেক্ষকরা বলছেন, এ ধরনের সংঘর্ষ যদি আরও বিস্তৃত আকার ধারণ করে, তাহলে গোটা মধ্যপ্রাচ্যেই অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

জায়নবাদীদের সঙ্গে কখনোই আপস করবে না ইরান: ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের খামেনির প্রতিক্রিয়া

আপডেট সময় ১২:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপস করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি বলেন, “আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।”

এই হুঁশিয়ারির মধ্যেই ইরানের রাজধানী তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও, যেটির সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে উৎপাদিত বাংলাদেশি পণ্যে কোন শুল্ক থাকবে না: ট্রাম্প