ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নজরুল ও রিজভীর দায়িত্ব বাড়ল: পেলেন নতুন মন্ত্রণালয় সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
খেলার খবর

টানা দ্বিতীয় জয় সিলেটের, জাকিরের দুর্দান্ত ইনিংসে ঘরের মাঠে উচ্ছ্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 153

ছবি সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (১২ জানুয়ারি) দর্শকদের সামনে সিলেট স্ট্রাইকার্স তাদের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে খুলনা টাইগার্সকে ৮ রানের ব্যবধানে হারিয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে টস হারের ধাক্কা সামলাতে বেশ বেগ পেতে হয় সিলেটকে। দলীয় ৭ রানে রাকিম কর্নওয়াল (৪) ও জর্জ মুনসে (২) দ্রুত সাজঘরে ফিরে গেলে চাপের মুখে পড়ে দল। তবে রনি তালুকদার ও জাকির হাসানের অনবদ্য পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় সিলেট। দুজনের ৬২ বলে ১০৬ রানের জুটি দলকে শক্ত ভিত গড়ে দেয়।

আরও পড়ুন  শেষ ম্যাচের আগে কোচের উদ্বেগ: 'প্রস্তুতি ভালো হয়নি'

রনি ৪৪ বলে ৫৬ রান করে আউট হলেও জাকির হাসান থেকে যান অপরাজিত। তার ৪৬ বলে ৭৫ রানের ঝকঝকে ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। শেষদিকে অ্যারন জোন্সের ৬ বলে ২০ রানের ক্যামিওতে সিলেট ২০ ওভারে তোলে ১৮২ রান। খুলনার পক্ষে আবু হায়দার রনি ও জিয়াউর রহমান দুটি করে উইকেট নেন।

১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনার ইনিংস শুরুটা ছিল ধীরগতির। ওপেনার উইলিয়াম বোসিস্টো চেষ্টা করলেও অন্য প্রান্তে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা খুলনাকে চাপে ফেলে। বোসিস্টো ৪০ বলে ৪৩ রান করে আউট হন।

শেষদিকে মোহাম্মদ নাওয়াজের ১৮ বলে ৩৩ রানের ঝড় খুলনার জয়ের সম্ভাবনা জাগালেও তা যথেষ্ট ছিল না। শেষ ওভারে মাহিদুল ইসলাম অঙ্কনের রানআউট খুলনার পরাজয় নিশ্চিত করে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানেই থেমে যায় তাদের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৮২/৫  

জাকির হাসান ৭৫(৪৬), রনি তালুকদার ৫৬(৪৪)
আবু হায়দার রনি ২/২৫, জিয়াউর রহমান ২/৩৯

খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৭৪/৯ 

উইলিয়াম বোসিস্টো ৪৩(৪০), মোহাম্মদ নওয়াজ ৩৩(১৮)
রুয়েল মিয়া ২/২৮, তানজিম হাসান সাকিব ২/ ৪৫

ফলাফলঃ সিলেট স্ট্রাইকার ৮ রানে জয়ী

নিউজটি শেয়ার করুন

খেলার খবর

টানা দ্বিতীয় জয় সিলেটের, জাকিরের দুর্দান্ত ইনিংসে ঘরের মাঠে উচ্ছ্বাস

আপডেট সময় ০৭:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (১২ জানুয়ারি) দর্শকদের সামনে সিলেট স্ট্রাইকার্স তাদের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে খুলনা টাইগার্সকে ৮ রানের ব্যবধানে হারিয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে টস হারের ধাক্কা সামলাতে বেশ বেগ পেতে হয় সিলেটকে। দলীয় ৭ রানে রাকিম কর্নওয়াল (৪) ও জর্জ মুনসে (২) দ্রুত সাজঘরে ফিরে গেলে চাপের মুখে পড়ে দল। তবে রনি তালুকদার ও জাকির হাসানের অনবদ্য পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় সিলেট। দুজনের ৬২ বলে ১০৬ রানের জুটি দলকে শক্ত ভিত গড়ে দেয়।

আরও পড়ুন  ৪ রানের নাটকীয় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের